হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

মূর্তিপূজারীদের তুচ্ছ-তাচ্ছিল্য করা এবং তাদেরকে অভিশাপ ও ভর্সনা করতে কুরআন শরীফে ব্যবহৃত হয়েছে এগুলো আদৌ এমন নয় যে, এগুলো শুনে মূর্তিপূজারীরা খুশি হবে ।” (ইযালায়ে আউহাম পূ ৮, রুহানী খাযায়েন খন্ড ৩, পৃ ১০৮-১১০) অতএব, এটি কখনও আপত্তি হতে পারে না। আপত্তিঃ মির্যা সাহেব কেন হজ্জ করেন নি। অথচ মুসলিম শরীফে আছে, প্রতিশ্রুত মসীহ হজ্জ করবেন। জবাবঃ অন্যান্য আপত্তিগুলোর মতোই এটিও সম্পূর্ণ একটি অজ্ঞতামূলক আপত্তি। কেউ একজন হযরত মির্ধা সাহেবকে মৌলভীদের এই আপত্তি তুলে ধরে বলেন, মির্ধা সাহেব আপনি কেন হজ করতে যাচ্ছেন না? তখন তিনি সেই প্রশ্নকারীকে খুবই সুন্দর ও যুক্তিযুক্ত একটি উত্তর প্রদান করেন যা এখানে তুলে ধরছি। “ এইসব লোক শত্রুতাবশতই এহেন আপত্তি তুলে । হযরত মোহাম্মদ (সা.) দশ বছর মদীনায় অবস্থান করেন। মক্কা ও মদীনার মধ্যে দূরত্ব মাত্র দুই দিনের ছিল। কিন্ত তিনি (সা.) এই দশ বছরে কোন হজ্জই করেন নি। অথচ তিনি তো বাহন সহ অন্যান্য সকল ব্যবস্থাই করতে পারতেন । কিন্ত হজ্জের জন্য কেবল এই শর্তই প্রযোজ্য নয় মানুষের নিকট হজ্জে যাওয়ার জন্য প্রচুর অর্থ রয়েছে বরং এটাও আবশ্যক কোন ধরণের বিপদ ও বিশংখলার আশংকা যেন না থাকে। সেখান পর্যন্ড় পৌঁছা এবং নিরাপদে হজ্জ সম্পন্ন করার ব্যবস্থাও যেন উপস্থিত থাকে । যখন পশুস্বভাব সম্পন্ন মৌলভীরা এখানে আমাদের উপর হত্যা করার ফতোয়া এদান করে রেখেছে এবং সরকারকেও তারা ভয় করছে না এমতাবস্থায় সেখানে তারা কিবা না করবে । আসলে এসব লোকদের আকাঙ্খাই হচ্ছে, আমরা যেন হজ্জ না করি। যদি আমরা হজ্জ আদায় করি তাহলে কি তারা আমাদেরকে মুসলমান মনে করবে? এবং আমাদের জামাতে অন্তর্ভূক্ত হয়ে যাবে? ঠিক আছে, প্রথমতঃ এই সব মুসলমান ওলামা একটি অঙ্গীকারনামা লিখে দিক, যদি আমরা হজ্জ করে আসি তাহলে তারা সবাই আমাদের হাতে তওবা করে আমাদের জামাতে প্রবেশ করবে এবং আমাদের মুরীদ হয়ে যাবে । যদি তারা এরূপ লিখে দেয় এবং অঙ্গীকারনামা প্রদান করে তাহলে আমরা হজ্জ করে আসব । আল-াহ তা'লা আমাদের জন্য সুযোগ-সুবিধার ব্যবস্থা করে দিক যাতে করে ভবিষ্যতে মৌলভীদের সকল শত্রুতার অবসান হয়। অনাধিকার করে শত্রুতাসুলভ আপত্তি ভাল নয়। তাদের এই আপত্তি আমাদের উপর পড়ছে না - ১৪৮ -

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।