হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

মাদরাসী ইত্যাদি ব্যক্তি কঠোর ফতোয়া প্রকাশ করেছেন। তখন তিনি (আ.) এই হাদিস অনুযায়ী যে- ১8৩৭] 19৯ 004 1১ 0৫ 0৩ ১৬ ১৩৯১১ ০৫৫ এ ০৯০ যদি কোন মুসলমান অন্য কোন মুসলমানকে কাফের বলে তাহলে যদি সেই ব্যক্তি কাফের হয় তাহলে তো ঠিক আছে, নতুবা যে কাফের বলে সে-ই প্রকৃত কাফের । আমরা কোন কলেমায় বিশ্বাসী ব্যক্তিকে অমুসলিম বলি না; যতক্ষণ না পর্যন্ত সে আমাদের কাফের বলে নিজেই কাফের হয়ে যায়। আপনাদের হয়ত জানা নেই যে, যখন আমি আল্লাহ থেকে প্রত্যাদিষ্ট হওয়ার দাবি করেছিলাম তখন মুহাম্মদ হোসেন বাটালভী, আবু সাঈদ সাহেব অনেক পরিশ্রমের মাধ্যমে একটি ফতোয়া তৈরি করেন যাতে লিখা ছিল, এই ব্যক্তি কাফের, এই ব্যক্তি দাজ্জাল, এই ব্যক্তি মিথ্যাবাদী, তার জানাজা যেন না পড়া হয়। যে ব্যক্তি তাকে সালাম দেয় বা হাত মিলায় বা তাকে মুসলমান বলে সেও কাফের । এখন শুন, এটি একটি সর্বসম্মত ঘোষণা যে, যে ব্যক্তি বিশ্বাসীকে কাফের বলবে সে নিজেই কাফের হয়ে যায়। সুতরাং এই ঘোষণা থেকে আমরা কিভাবে অস্বীকার করতে পারি। আপনারাই বলুন এই অবস্থায় আমরা কি করতে পারি? আমরা তাদের উপর প্রথমে কোন ফতোয়া দেইনি । এখন যে তাদের কাফের বলা হয় এটি তাদের কাফের ফতোয়া দেওয়ার ফলাফল । এক ব্যক্তি আমাদের মুবাহেলার আহবান জানিয়েছেন । আমরা বলেছি, দু'জন মুসলমানের মাঝে মুবাহেলা জায়েয নয়। তিনি জবাবে লিখেন আমরা তো তোমাকে নিশ্চিতরূপে কাফের জানি। (সরকারী রিসালায়ে কাদিয়ানীয়াত, ইসলাম কে লিয়ে সানগিন খতরা, পৃষ্ঠা ২২) অন্য এক স্থানে বলেন- “যারা আমাদের কাফের না বলে আমরা তাদের কাফের বলি না, কিন্ত যে আমাদের কাফের বলে তাকে যদি তাকে কাফের না বলা হয় তাহলে এখানে হাদিস ও সর্বসম্মত বিষয়ের পরিপন্থী হয়ে যায়। আর এটা আমরা কখনও করতে পারি না। (মলফুজাত ১০ম খন্ড, ৃষ্ঠা ৩৭৬-৭৭) -১৪৫ -

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।