হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

“আর যখন মসিহ মওউদকে প্রেরণের মাধ্যমে তাদের উপর দলিল প্রমাণ পূর্ণ হবে তখন তিনি ভূমি থেকে এক ধরনের প্রাণী দাড় করাবেন, সে মানুষকে কামড়াবে এবং যখম করবে । এ কারণে যে, মানুষ খোদার নিদর্শনাবলীর উপর ঈমান আনে না।” (নুযূলুল মসীহ ৩৮) “স্বরণ থাকে যে, আহলে সুন্নতের সহীহ মুসলিম এবং অন্যান্য কিতাব এবং শিয়াদের পুস্তক আকমালুদ দ্বিনে স্পষ্টভাবে লিখা আছে যে, মসীহ মওউদ (আ.) এর সময় প্রলেগ ছড়িয়ে পড়বে । বরং আকমালুদ দ্বিন যা শিয়াদের অত্যন্ত নির্ভরযোগ্য কিতাব, এর ৩৪৮ প্রৃষ্টায় লিখা আছে, এটিও তার আগমনের নিদর্শন যা তার প্রতিষ্ঠার পুর্বেই হবে অর্থাৎ, সাধারণভাবে এটি গ্রহণীয় হবে যে, পৃথিবীতে কঠোর প্লেগ ছড়িয়ে পড়বে । (নুযুলুল মসীহ, পৃষ্ঠা ১৮) আপত্তি ৪ মির্যা সাহেব অ-আহমদীদেরকে কাফের বলেছেন। জবাবঃ এটা বলা পুরোপুরি ভুল এবং মিথ্যা অপবাদ যে, আহমদীয়া জামাতের পক্ষ থেকে প্রথমে কাফের ফতওয়া দেওয়া হয়েছে। হযরত মসীহ মওউদ (আ.) এর সময়ে এই প্রশ্ন তাকে করা হয়েছিল। তিনি (আ.) জবাবে বলেন, “কোন মৌলভী, কোন বিরুদ্ধবাদী অথবা কোন নেতৃস্থানীয় ব্যক্তি কি এই প্রমাণ দিতে পারবে যে প্রথমে আমরা এ লোকদের কাফের আখ্যা দিয়েছি। যদি কোন এমন কাগজ, বিজ্ঞাপন অথবা পত্রিকা আমাদের পক্ষ থেকে তাদের কাফের ফতওয়া দেয়ার পূর্বে আখ্যা দিয়েছি তাহলে তা উপস্থাপন করুন। নতুবা ভাবুন, এটা কত বড় বেঈমানী যে নিজেরাই কাফেরের ফতোয়া দেয় আবার আমাদের উপর এই অপবাদ লাগায় যে, আমরা সকল মুসলিমদের কাফের বলেছি।” (হাকিকাতুল ওহী, পৃষ্ঠা ১২০) যখন তার (আ.) বিরুদ্ধে মৌলভী আবদুস সামাদ গজনবী সাহেব, মিয়া নজীর হোসেন সাহেব (শায়েখুল কুল) কাজী আবদুল্লাহ,কাজী ওবায়েদুল্লাহ - ১৪৪ -

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।