জবাব: হুবুহু এই একই প্রশ্ন হুযুর (আ.) কে করা হয়েছিল । আপত্তিকারক লিখেন, “হুযুর মহোদয় অসংখ্য জায়গায় লিখেছেন যে, কলেমা পাঠকারী এবং কিবলা অভিমুখিদের কাফের বলা কোনভাবেই সঠিক নয়। এ থেকে স্পষ্ট বুঝা যায় যে, সেই সকল মুমিন ব্যতিরেকে যারা তাকে অস্বীকার করার কারণে কাফের হয়ে যায়, তাকে না মানার জন্য কাফের হতে পারে না। কিন্ত আব্দুল হাকিম খানকে তিনি লিখেন যে, প্রত্যেক সেই ব্যক্তি যে আমার দাবি শুনেছে এবং সে আমাকে মেনে নেয়নি, সে মুসলমান নয় । এই বর্ণনা এবং পূর্ববর্তী কিতাবসমূহের বর্ণনার মাঝে মতপার্থক্য রয়েছে। অর্থাৎ, তিনি “তিরিয়াকুল কুলুব' ইত্যাদি এ্রান্থে লিখেছেন যে, আমাকে না মানার কারণে কেউ কাফের হয় না আর এখন তিনি লিখছেন যে, আমাকে অস্বীকার করার কারণে কাফের হয়ে যায়।” হযরত মসীহ মওউদ (আ.) এর জবাবে লিখেন, “এটি কতই না অদ্ভুত বিষয় যে, আপনারা কাফের আখ্যায়িতকারী এবং অস্বীকারকারীদেরকে দুই ধরণের মানুষ মনে করছেন । কিন্তু খোদার নিকট একই রকম । কেননা যে ব্যক্তি আমাকে মান্য করে না সে একারণেই মান্য করে না যে, সে আমাকে মিথ্যারোপকারী আখ্যা দেয়। কিন্তু আল-াহ্তা'লা বলেন, খোদা তালার উপর মিথ্যারোপকারী সবচেয়ে বড় কাফের ৷ যের-প তিনি বলেছেন, 3৯0 39 28 4395 ০ 30৬ এ] এ০ এ ০০০20 ৩০3 (সুরা আনআম : ২২) অর্থাৎ, সবচেয়ে বড় কাফের দুই ধরণের। এক খোদার উপর মিথ্যারোপকারী । দুই, খোদা তা'লার বাণীর উপর মিথ্যারোপকারী | তাই যেহেতু আমি একজন মিথ্যারোপকারীর মতে খোদার উপর মিথ্যারোপ করেছি। এই পরিপ্রেক্ষিতে আমি শুধু কাফেরই নই, বরং সবচেয়ে বড় কাফের হলাম । আর যদি আমি মিথ্যারোপকারী না হই, তাহলে সেই কুফরের ফতোয়া তার উপর গিয়েই পরবে । যেরুপ আল্লাহ তা'লা এই আয়াতে বলেছেন। এছাড়া যে আমাকে মানে না সে খোদা ও -১৪১ -
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।