অস্বীকার জ্ঞাপন পূর্বক বলেন, “এই বিশ্বাস সম্পূর্ণ ভ্রান্ত ও পরিত্যাজ্য এবং অংশীদারিতৃ ধারণা যে, মসীহ মাটির পাখি সৃষ্টি করে এবং এগুলোতে ফু দিয়ে সত্যিকারের পাখি বানিয়ে দিয়েছিলেন ।” (ইযালায়ে আওহাম) হযরত মসীহ (আ.) এর নিদর্শনাবলী এবং এর তত বর্ণনা করতে গিয়ে তিনি (আ.) বলেন, “বিরোধীরা বলে থাকে যে, এই ব্যক্তি হযরত মসীহ (আ.) এর পাখি সৃষ্টি করা এবং মৃতকে জীবিত করাকে অস্বীকার করে এবং তাকে মানে না। এবং অলৌকিক সৃষ্টি বিশ্বাস করি, কিন্তু এই বিষয় মানি না যে, তিনি (আ.) খোদার ন্যায় কোন মৃতকে জীবিত করেছেন অথবা কোন পাখি সত্যিকার ভাবে সৃষ্টি করেছেন। কেননা যদি সত্যিকার অর্থে মসীহ (আ.) এর মৃতকে জীবিত করা এবং পাখি সৃষ্টি করা মেনে নেয়া হয় তাহলে এতে করে খোদা তা'লার সৃষ্টির এবং জীবের সাদৃশ্য হয়ে যাবে। মসীহ (আ.) এর পাখি মুসা (আ.) এর লাঠির ন্যায় যাকে সে সাপের ন্যায় দৌড়াতো। কিন্তু সবসময়ের সে নিজের প্রকৃত অবস্থাকে পরিত্যাগ করেনি। এরুপভাবে, গবেষকরা লিখেছেন, মসীহর পাখি মানুষের দৃষ্টিপটে থাকা পর্যন্ড় উড়ত। কিন্তু যখন দৃষ্টির আড়ালে চলে যেত তখন মাটিতে পড়ে যেত এবং নিজের পুবের অবস্থায় ফিরে যেত।” হোমামাতুল বুশরা,প্র:৯০) সমস্ত নবীগণকে তার বিরোধীদের উপর বিজয় দান করা হয় এবং এমন মুজেযা প্রদর্শন করা হয় যার কারণে সে গর্ব করে থাকে। যেরূপভাবে হযরত মুসা (আ.) কে জাদুকরী এবং আ হযরত (সা.) কে বাগ্মীতার মুজেযা প্রদান করেছেন। হযরত মসীহ মওউদ (আ.) কে যখন প্রেরণ করা হয়েছিল তখন ইহুদিদের মধ্যে চিকিৎসাবিদ্যা এবং জাদুকরী বিদ্যার অনেক রেওয়াজ ছিল। তাই আল্লাহ তালা নিজ হাতে এমন বিবেকপ্রসূত নিদর্শনসমূহ প্রকাশ করেছেন যার সামনে ইহুদিদের চিকিৎসাবিদ্যা এবং অন্যান্য বিষয়াবলী পরাজিত হয়েছে। - ১৩৮ -
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।