হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

আহলে হাদীস আলেম সম্প্রদায়ের শিরোমণি নওয়াব সিদ্দীক হাসান খান সাহেব তের শতাব্দীর মুজাদ্দেদদের একটি তালিকা দেয়ার পর লিখেছেন, “চতুর্দশ শতাব্দী শুরু হতে আর মাত্র দশ বছর বাকি আছে। যদি এই শতাব্দীতে মাহদী ও ঈসা(আ.)-এর আবির্ভাব হয়ে যায় তাহলে তিনিই চতুর্দশ শতাব্দীর মুজাদ্দেদ ও মহাপুরুষ হবেন ।' (হুজাজুল কিরামাহ ফী আসারিল কিয়ামাহ, পৃষ্ঠা ১৩৯, শাহজাহানপুর, ভুপাল থেকে মুদ্রিত, প্রকাশকাল ১২৯১ হি.) এখন প্রশ্ন থাকে, মাহদী ও মসীহ্‌ যে শতাব্দীর মুজাদ্দেদ হবেন এটা তো স্পষ্ট হল কিন্ত এই ঘটনা যে চতুর্দশ শতাব্দীর শিরোভাগেই হবে এর প্রমাণ কি? বিষয়টি আরও স্পষ্টভাবে বুঝার জন্য দেখুন ইবনে মাজা শরীফের কিতাবুল ফিতান অধ্যায়ের হাদীস- ০৯2৫ ১৬ 33১| অর্থাৎ সেইসব নিদর্শন দুইশ' বছর পর প্রকাশিত হবে। এই হাদীসের ব্যাখ্যায় আহলে সুন্নত ওয়াল জামা'তের প্রখ্যাত মুহাদ্দিস হযরত মোল্লা আলী আল-কারী(রোহ.) লেখেন, ০১ 9 মি ৬৪ এআ আও ভা অশ] এ ভ ০১] 0৪ ০) ০৯৪ ও বন 99৫ ০৪৪ (মিরকাতুল মাসাবীহ শারহ মিশকাতিল মাসাবীহ্‌ঃ কিতাবুল ফিতান বাবু আশরাতিস্‌ সাআ, হাদীস নম্বর-৫৪৬০) অর্থাৎ খুব সম্ভব, আল মিয়াতাইন-এ “লাম' অক্ষরটি “আহ্দ যিকরি যেহনি'র জন্য ব্যবহৃত হয়েছে এবং এর অর্থ হল, এক হাজার বছরের পর দুই শ' বছর অর্থাৎ ১২০০ বছর পর এসব লক্ষণ প্রকাশিত হবে আর সেই যুগই ইমাম মাহদীর আবির্ভাবের যুগ । অতএব হাদীস থেকে মির্ধা সাহেব শুধু একাই এই যুক্তি গ্রহণ করেন নি বরং এই উম্মতের অন্যান্য আলেমরাও একই অর্থ গ্রহণ করেছেন। অতএব এ বিষয়ে আল্লামার আপত্তি ধোপে টেকে না। উদাহরণস্বরূপ আরও বলা যায়, সংবিধান বিশেষজ্ঞরা যখন বলেন, এ বিষয়টি সংবিধানে আছে- তখন এটি আক্ষরিক অর্থে কেউ খুঁজতে যায় না বরং সামগ্রিক দৃষ্টিতে সংবিধানে প্রণিত নীতিমালায় বিষয়টি আছে অর্থে কথাটাকে নেয়া হয়। -১৫-

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।