শব্দদ্ধয় যে তিনি ব্যবহার করেছেন এরূপ কোন উদ্ধৃতি কোথাও পাওয়া যায় না। প্রকৃতপক্ষে ডাক্তার আব্দুল হাকিম খান মুরতাদ হওয়ার পর তার নিজের পত্রিকা “যিকরুল হাকিম” খন্ড ৪ প্র ৫৩-তে নিজের পক্ষ থেকেই এই শব্দ সংযুক্ত করেছিলেন আর কোন সনদ, উদ্ধাতি বা কোন বর্ণনা এর স্বপক্ষে বলা যায় না। দ্বিতীয় বিষয় এই যে, ঈমান আনার পর মুরতাদ হওয়ার কারণে তার অবস্থার পরিবর্তন হয়েছিল। যেরূপ, কোন ব্যক্তি আজ মুমিন আছে, তার সম্পর্কে আমাদের ধারণাও তেমনই থাকবে, কাল সে যখন কাফের হয়ে যায় তখন তার পরিবর্তনের ফলে আমাদের ধারণাও পরিবর্তন হয়ে যায়। যেভাবে, বাল"'আম'এর উপর এক সময় এশী ইলহাম নাধিল হত, কিন্ত সে যখন মুসা (আ.) এর বিরঁদ্ধে দাঁড়ায় তখন তাকে আলশাহ তা'লার দরবার থেকে বিতাড়িত করা হয়। যখন হযরত মসীহ মওউদ (আ.) তার তফসিরের প্রশংসা করেন, এর পরের দুটি রায় সম্পর্কে ডা. হাকিম নিজের ভাষায় বর্ণনা করেন, প্রথম অবস্থা: “আমি হুজুরের স্বপক্ষে যে কাজটি করেছি সেটা হল, আমি প্রায় ছয় হাজার রুপি ব্যয় করে কুরআনের তফসির উর্দু এবং ইংরেজীতে প্রকাশ করি যেটাতে “মসীহ মওউদ” সম্পর্কিত সকল সমর্থনমূলক বিষয় যা বিভিন্ন বইয়ে প্রকাশিত হয়েছিল, প্রয়োজন এবং সুযোগ মত সংযুক্ত করা হয়েছে । আমার মতে ইসলামের খেদমত করার এটাই উত্তম পন্থা যে, কুরআন মজীদের সাথে সাথে সুবিধানুযায়ী তা উপস্থাপন করা হোকৃ.মানুষ আমাকে এটাও নসিহত করেছে যে এবং অসংখ্য পরিমাণ চিঠিও এসেছে যে, যদি এটা থেকে মির্জা সাহেবের স্বপক্ষে যে বিষয়াবলী রয়েছে তা বাদ দিয়ে দেয়া হয় তা হলে এই তফসিরের প্রকাশনা হাজার সংখ্যা ছাড়িয়ে যাবে । বরং কিছু কিছু মুসলমান আলেম এই বিষয়ে সাহায্য করার জন্য জীবন উৎসর্গ করারও ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু আমি আলশাহর উপর ভরসা করে সেই সমস্ড় কথা উপেক্ষা করি এবং বেঈমানিমূলক কোন কথা বলিনি” (যিকরুল হাকীম, খন্ড ৪, পৃষ্ঠা ১৩) - ১৩১ -
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।