হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

কাছেও অন্যদের মত নবীর জন্য নতুন শরীয়ত আনা বা স্বতন্ত্র নবী হওয়া জরুরি ছিল । সুতরাং তিনি তার লেখনীতে বলেছেন, “ইসলামী পরিভাষায় নবী এবং রসুলের এই অর্থ হয়ে থাকে যে, তিনি কোন নতুন শরীয়ত নিয়ে আসেন অথবা পূর্ববর্তী শরীয়তের কিছু নির্দেশকে রহিত করে দেন, অথবা নিজেকে পূর্ববর্তী নবীর উম্মত বলেন না এবং কোন নবীর সাহায্য বা কল্যাণ ছাড়াই আল্লাহ তা'লার সাথে সম্পর্ক রাখেন।” (আল হাকাম, ৩য় খন্ড, সংখ্যা ২৯, ১৮৯৯ ইং) কিন্ত যখন আল্লাহ তালা তার (আ.) উপর এই বিষয়টি স্পষ্ট করে দিলেন যে, কোন শরীয়ত নিয়ে আসা বা নিজে স্বতন্ত্র হওয়া কোন শর্ত নয়, তখন তিনি (আ.) বলেন, ১. “নবীর অর্থ এটি যে, খোদার পক্ষ থেকে ওহীর মাধ্যমে সংবাদ প্রাপ্ত হবেন এবং এঁশী মুকালেমা ও মুখাতেবার কল্যাণে কল্যাণ মন্ডিত হবে। শরীয়ত আনায়ন করা তার জন্য আবশ্যক নয় । আর কোন শরীয়তওয়ালা নবীর অনুসারী না হওয়াও আবশ্যক নয়।” (বোরাহীনে আহমদিয়া, ৫ম খন্ড, পৃষ্ঠা ১৩৮) ২. “পূর্বে আমার এটি বিশ্বাস ছিল যে, মসীহ ইবনে মরিয়মের সাথে আমার কি সম্পর্ক? তিনি একজন নবী এবং খোদার নৈকট্য প্রাপ্ত বুযুর্গ ব্যক্তিগণের অন্তর্ভূক্ত এবং যদি কোন বিষয় আমার শ্রেষ্ঠতের জন্য প্রকাশ করা হত তা হলে আমি সেটিকে আর্থশক শ্রেষ্ঠতু মনে করতাম। কিন্তু পরবর্তীতে খোদা তা'লার ওহী বৃষ্টির ন্যায় আমার উপর নাযিল হয়। তখন তিনি আমাকে এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত থাকতে দিলেন না এবং স্পষ্টভাবে আমাকে নবী উপাধি দিলেন । কিন্তু এভাবে যে, এক দিক থেকে নবী আর এক দিক থেকে উম্মতি।” (হোকীকাতুল ওহী, পৃষ্ঠা ১৪৯-১৫০) ৩. “এখন শুধুমাত্র মুহাম্মদী নবুয়ত ছাড়া সকল নবুওয়ত বন্ধ হয়ে গেছে। কোন শরীয়ত বাহক নবী আসতে পারবে না। এবং শরীয়তবিহীন নবী হতে পারবে, কিন্তু সেই পারবে যে প্রথমে উম্মতী হবে । এই দিক থেকে আমি উম্মতীও এবং নবীও। (তাজালি-য়াতে ইলাহিয়া, পৃষ্ঠা ২৫) -১২৯-

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।