হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

জবাবঃ এই দুইটি বিষয়ই তার (আ.) উদ্ধৃতি থেকে ভুলভাবে গহণ করা হয়েছে । এই বিষয়ে হুযুর আ.) নিজে বলেছেন যে, যে যে স্থানে আমি নবুয়্যত বা রিসালাতের অস্বীকার করেছি তা শুধুমাত্র এই অর্থে যে, আমি স্বতন্ত্রভাবে শরীয়ত আনয়ণকারী নবী নই। কিন্তু আমি এই অর্থে নবী যে, আমি আমার অনুসরণীয় রসূল থেকে কল্যাণ লাভ করে এবং নিজের জন্য তার নাম পেয়ে তার মাধ্যমে খোদার নিকট থেকে অদ্বশ্যের জ্ঞান পেয়ে আমি নবী ও রসূল। কিন্তু নতুন কোন শরীয়ত আনয়ন ছাড়া । এইরূপ নবী বলা হতে আমি কখনো অস্বীকার করিনি । বরং এই অর্থেই আল-াহ তালা আমাকে নবী ও রসূল বলে সম্বোধন করেছেন। (এক গালাতি কা ইযালা, তৃতীয় সংস্করণ, পৃষ্ঠা ৬) এই উদ্ধৃতিতে তিনি স্বতন্ত্র ও শরীয়তবাহক নবুয়্যতের অস্বীকার করেছেন এবং যিলি- ও শরীয়তবিহীন নবুয়্যতের স্বীকার করেছেন। সুতরাং কোন প্রকার মতবিরোধ ও স্ববিরোধ নেই। যে উদ্ধৃতির উপরে আপত্তি করা হয় তার আসল উদ্ধৃতি এই যে, “যদি খোদা তা*লার পক্ষ থেকে অদৃশ্যের সংবাদ প্রাপ্তগণের নাম নবী রাখা না হয় তা হলে বলুন তাকে আর কি নামে ডাকা হবে। যদি বলা হয় তার নাম মুহাদ্দাস রাখা উচিত তা হলে আমি বলি যে, হাদিসে বর্ণিত তাহদিসের অর্থ কোন অভিধানেই অদ্বশ্যের সংবাদ প্রকাশ করা হয়নি। এই উদ্ধৃতি থেকে কিভাবে প্রমাণিত হয় যে, যে ব্যক্তি নবী হয় সে মুহাদ্দাস নয়? এর অর্থ তো এটাই যে খোদা সেই ব্যক্তিকে অর্থাৎ অদ্বশ্যের সংবাদ প্রাপ্তদের নাম শুধুমাত্র মুহাদ্দাস রাখতে পারেন না। কেননা খোদার কাছ থেকে অদৃশ্যের সংবাদ প্রাপ্তদের নাম নবী রাখার মাঝে মতানৈক্য রয়েছে। এটা নয় যে, এখানে মুহাদ্দাসিয়াতের অস্বীকার করা হয়েছে। কোন স্থান কি এমন রয়েছে যেখানে বলা হয়েছে যে, আমি মুহাদ্দাস নই?” হুযুর (আ.) এর বারাহীনে আহমদীয়া থেকে নিয়ে তার মৃত্ু পর্যন্ড এই দাবিই ছিল যে, খোদা তালা আমার সাথে অধিক হারে কথা বলেছেন এবং সম্বোধন করেছেন এবং অদৃশ্যের সংবাদ আমার কাছে প্রকাশ করেছেন। প্রথম দিকে তিনি (আ.) তার নাম মুহাদ্দাসিয়াত দিতেন। কেননা তার -১২৮-

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।