মসীহ(আ.)-কে আহত অবস্থায় মৃত ভেবে দাফন করা হয়েছিল। অতএব স্পষ্ট করে বলে দেয়ার পর এতে আর কোন আপত্তি থাকতে পারে না। আপত্তি: “মুহাম্মম আবার আমাদের মাঝে এসেছে, মর্যাদায় চাও কাদিয়ানে এসে গোলাম আহমদকে দেখে যাও। উত্তর: আকমল নামের এক ব্যক্তির একটি কবিতার একটি লাইনে এ কথা রয়েছে। এ বক্তব্য মির্ধা সাহেবের নয়, আহমদীয়া জামাতের কোন খলীফারও নয়। অতএব এই অভিযোগটি আহমদীয়া জামা'তের বিরদ্ধে আরোপিত হতে পারে না। এরপরও এই কবিতাংশটি যখন আহমদীয়া জামা"তের দ্বিতীয় খলীফা হযরত মির্যা বশীর*দ্দীন মাহমুদ (রো.)-এর সামনে উপস্থাপন করা হয় তিনি উত্তরে বলেন, “যদি এতে উন্নত মর্ধাদা বুঝানো হয়ে থাকে তাহলে এমন বিশ্বাস নিঃসন্দেহে কুফরী ।' এরপর স্পষ্ট করে বলেছেন, যে অর্থেই এমন শব্দ ব্যবহার করা হোক না কেন “এটি চরম অপছন্দনীয় ও বে-আদবী' (আলফজল, ১৯ আগস্ট ১৯৩৪) । যারা এত ঘাটাঘাটি করে আপত্তি করার সুযোগ খুঁজে বের করছে তারা কি এর প্রতিক্রিয়া দেখে নি। নিশ্চয়ই দেখেছে! কিন্তু সাধারণ মানুষকে প্রতারিত করার জন্য এবং সামাজিক অশান্ডি ও নৈরাজ্য ছড়ানোর উদ্দেশ্যে আপত্তিকারীরা এমন ভিত্তিহীন আপত্তি করে যাচ্ছে। আপ্তিঃ মির্যা সাহেব শরীয়তবাহী নবী হবার দাবী করেছেন কুহানী খাযায়েন ১৭, ৪৩৫ পৃষ্ঠা) জবাবঃ এটি জঘন্য একটি অপবাদ । তিনি কোথাও এ কথা বলেননি ৷ তিনি তার জীবনের শেষের দিকে এসে বলেছেন, ”*এই অপবাদ যা আমার উপর আরোপ করা হয় যে, আমি নিজেকে এমন নবী মনে করি যে, কুরআন করীমের অনুসরণের কোন প্রয়োজন নেই আর আমি পৃথক কলেমা ও পৃথক কিবলা বানাই এবং ইসলামি শরীয়তকে মনসুখ করে দেই । আমার উপর এই অপবাদ সঠিক নয় ৷ বরং এমন দাবী আমার নিকট কুফরী । আর শুধু আজই নয়, বরং সর্বদা আমি আমার -১২৪ -
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।