হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস বর্ণনার ক্ষেত্রে আলেম-উলামা মাত্রই আসমাউর রিজাল-এর নীতি সম্পর্কে জ্ঞাত। অতএব যে বর্ণনায় বর্ণনাকারী নিজেই নিশ্চিত নয় এমন বর্ণনা থেকে আপত্তি উত্থাপন করা সম্পূর্ণ অনৈতিক। আর কোন আলেম এতে আপত্তি করতে পারে না। আপত্তি : ঈসা (আ.)-এর কবর বিভিন্ন স্থানে । উত্তর: হযরত মসীহ্‌ মাওউদ (আ.) বলেন, “একথা সত্য, মসীহ তার দেশ গেলিলে গিয়ে মারা গেছেন।' (ইযালায়ে আওহাম, রূহানী খাযায়েন ৩য় খ-, পৃষ্ঠা ৩৫৩) আবার হযরত মসীহ্‌ মাওউদ(আ.) বলেছেন, “এরপর মসীহ সেই স্থান থেকে সংগোপনে পালিয়ে কাশ্মিরের দিকে এসে গেছেন এবং সেখানেই মৃত্যুবরণ (কিশতিয়ে নূহ, রূহানী খাযায়েন ১৯শ খ- পৃষ্ঠা ৩৫৩) যদি ইযালায়ে আওহাম পুস্তকে পূর্বাপর পর্যালোচনা করা হয় তাহলে দেখা যাবে, হযরত মসীহ্‌ মাওউদ(আ.) এই উদ্ধাতিতে খ্রিস্টানদের বিশ্বাসের আলোকে হযরত মসীহও তিন দিন জীবিত থাকার বিষয়টি উলে-খ করছেন যে তিন দিন পর খিস্টানদের বিশ্বাস অনুযায়ী যিশু খোদার ডান পাশে গিয়ে বসেছেন। হযরত মসীহ্‌ মাওউদ(আ.) ইযালায়ে আওহামে “২৩ এপ্রিল প্রকাশিত আখবার নূর আফশাঁর আপত্তি” শিরোনামে একটি প্রবন্ধ লিখেছেন। নূর আফা পত্রিকায় হযরত মসীহর আকাশে চলে যাবার দলীল দেয়া হয়েছিল, ১১জন হাওয়ারী স্বচক্ষে তাঁকে আকাশে চলে যেতে দেখেছে। এর প্রেক্ষিতে হযরত আকদাস মসীহ মাওউদ(আ.) লেখেন, “এখন পাদি সাহেব শুধু একথাতেই সন্তুষ্ট হয়ে ভেবে নিয়েছেন যে, হযরত মসীহকে এই নশ্বর দেহ সহই তাঁর মৃতুর পর আকাশে দিকে উঠানো হয়েছে। কিন্তু তারা জানে এই বর্ণনা লুকা কর্তৃক বর্ণিত যিনি হযরত মসীহকে দেখা তো দূরের কথা তার শাগরেদদের কাছ থেকেও কিছু শুনেন নি। এক্ষেত্রে এমন ব্যক্তির বর্ণনা কীভাবে গ্রহণযোগ্য হতে পারে যেখানে কোন চাক্ষুষ সাক্ষির নাম উদ্ধৃত নেই। এসব বর্ণনা বিভিন্ন ভূল ধারণায় ভরপুর। এটা ঠিক, মসীহ নিজের - ১২২ -

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।