হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

“আল্লামা” আব্দুল মজিদের মত এত বড় বিজ্ঞ আলেম নিশ্চয় এসব জানেন। তিনি জানেন, ১৮৯১ সালে লেখা ইযালায়ে আওহামে স্পষ্টভাবে মির্যা সাহেব লিখেছেন, বুখারী ও মুসলিম শরীফে ইমাম মাহদী সংক্রান্ত কোন হাদীস বর্ণিত হয় নি আর আলোচ্য শাহাদাতুল কুরআন পুস্তক প্রকাশের বহু পরে রচিত পুস্তকেও এর উল্লেখ রয়েছে। কিন্তু প্রশ্ন হল, এসব জানা থাকা সত্তেও “আল্লামা? এমন আপত্তি কেন তুলছেন। তাহলে কি “আল্লামা” মানুষকে ধোকা দেয়ার জন্য এমন কপটতাপূর্ণ নীতি ও মানদণ্ড দাঁড় করিয়েছেন? অতএব মির্যা সাহেব মিথ্যা কথা বলে মানুষকে আহমদীয়াত তথা প্রকৃত ইসলামের দিকে আহ্বান জানান নি বরং তিনি সত্যসহকারে আবির্ভূত হয়েছেন এবং মানুষকে আল্লাহ্‌র সত্য পথে আহ্বান করেছেন । যুগে যুগে যখনই আল্লাহ্‌র পক্ষ থেকে প্রত্যাদিষ্টরা এসেছেন, সমসাময়িক আলেম- উলামা তাদেরকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে এবং অযথা আপত্তির পর আপত্তি করেছে। তাই “আল্লামা'র এসব আপত্তিও আল্লাহ্‌র বিধান পরিপন্থী কিছু নয়। আর “আল্লামা* নোংরা গালি উল্লেখ করে মির্যা সাহেবের প্রতি আরোপ করেছেন। ৩৬-৪৪ পৃষ্ঠায় এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা দেখুন। আপত্তি : সহীহ্‌ হাদীসসমূহে বর্ণিত আছে, মসীহে মাওউদ শতাব্দির শুরুতে আসার কথা এবং সে চতুর্দশ শতাব্দির মুজাদ্দিদ হবে । (েহানী খাযায়েন ২১/৩৫৯) “আল্লামা* আব্দুল মজিদ সাহেব ভালভাবেই জানেন সহীহ হাদীসে বর্ণিত আছে, এ 0! 0825 এলি এ এ এ ০9০০ ৬০ ০৪ ৪০৪ ক ৬০ 189১] ১১05 25০ আও তে ০10 15 এ জমা ৬৪ হযরত আবু হুরায়রা(রা.) বর্ণনা করেন, আমি রসূলুল্লাহসো.)-এর কাছ থেকে যেসব বিষয় জেনেছি তার মাঝে তিনি একথাও বলেছেন, নিশ্চয়ই আল্লাহ্‌ প্রত্যেক শতাব্দির শিরোভাগে এমন এক বা একাধিক ব্যক্তি আবির্ভত করবেন যিনি ধর্মের সংস্কার সাধন করবেন । (আবু দাউদ: কিতাবুল মালাহিম) এই হাদীসের আলোকে এই উম্মতের বিদগ্ধ আলেমরা বিশ্বাস করতেন, চতুর্দশ শতাব্দীর মুজাদ্দেদ মাহদীই হবেন। -১৪ -

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।