হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

পবিত্র কুরআন ও হাদীস অনুযায়ী যদি বনী ইসরাঈলী নবী ঈসা ইবনে মরিয়ম জীবিত প্রমাণিত হন তাহলে “আল্লামা” আব্দুল মজিদ এবং তার সমমনারা সঠিক আর আহমদীয়া জামাত বেঠিক। কিন্তু পবিত্র কুরআন ও হাদীস অনুযায়ী এবং তার সমমনারা বেঠিক আর আহমদীয়া মুসলিম জামানত সঠিক। “আল্লামা” যদি আহমদী বন্ধুদের আহমদীয়াত থেকে বিচ্যুতই করতে চান তাহলে জীবিত থাকার প্রমাণ জনসমক্ষে উপস্থাপন করা কিন্তু পরিতাপ তিনি এই সহজ ও গ্রহণযোগ্য পদ্ধতিটি অবলম্বন না করে অন্যের মিথ্যা ছিদ্রান্বেষণের পথ বেছে নিয়েছেন। অন্যের মিথ্যা ছিদ্বান্বেষণ না করে আমাদের উচিত প্রত্যেকের নিজ নিজ বিশ্বাসের সপক্ষে অকাট্য দলীল-প্রমাণ উপস্থাপন করা । যারা হেদায়েতের অনুসন্ধান করে তাদের প্রতি শান্তি বর্ষিত হোক, আমীন। আপত্তি: মির্যা সাহেব বলেছেন মহানবী (সা.)-এর ১২ জন কন্যাসন্তান ছিল! উত্তর:মূল উদ্ৃতিটি হল, “দেখ, আমাদের নবীর ঘরে ১২ মেয়ের জন্ম হয়েছে।” (মেলফ্যাত, ৩য় খ, পৃ. ৩৭২) প্রথম কথা হলো, এটি মলফ্যাত ৩য় খন্ড হতে নেয়া হয়েছে। পাঠকের জানা উচিত মলফ্যাত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী (আ.)-এর নিজের লেখা কোন গ্রন্থ নয়। হযরত মির্ধা গোলাম আহমদ কাদিয়ানী (আ.)-এর কথা ও বক্তব্য শুনে সাহাবীগণ যা লিপিবদ্ধ করেছেন তার সংকলন । উক্ত বর্ণনা যেই সাহাবী লিপিবদ্ধ করেছেন তিনি এই বক্তব্য তুলে ধরার শুর-তে (পৃষ্ঠা ৩৬৯) নিজে উল্লেখ করছেন, মহিলাদেরকে এই নসিহত তিনি তার বাড়িতে করছিলেন আর বাহির থেকে সাহাবী সেটি নোট করছিলেন। আর এই বর্ণনার শুর-তে বর্ণনাকারী নিজে লিখছেন, “যেহেতু বাচ্চারাও মহিলাদের সাথে ছিল তাদের হৈচৈ এর কারণে প্রায়শই বক্তব্য শুনা বাধাগ্রস্ত হচ্ছিল। তাই যথাসাধ্য এটি নোট করা হয়েছে।” বর্ণনাকারী নিজে এখানে ভুল হবার আশঙ্কা প্রকাশ করছেন । - ১২১ -

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।