হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

“আমার ধর্মমত হল, হযরত রসূলুল্লাহসো.)-কে পৃথক করে এ পর্যন্ত আগমনকারী সমস্ত নবী একত্রিত হয়েও যদি সেই দায়িতু ও সংশোধনের কাজ সম্পাদন করতে চাইতেন যা মহানবী(সা.) সম্পাদন করে গেছেন, তাহলে তারা তা কখনই করতে পারতেন না। তাদেরকে সে অন্তর আর সে শক্তিই প্রদান করা হয়নি যা আমাদের নবী(সা.)-কে প্রদান করা হয়েছিল। এ কথায় কেউ যদি নবীদের বে-আদবী মনে করে তবে সেই অজ্ঞের পক্ষ থেকে তা হবে আমার বিরুদ্ধে মিথ্যা রটনা । আমি সমস্ত নবীদের প্রতি ভক্তি ও সম্মান প্রদর্শন করা আমার ঈমানের অঙ্গ বলে মনে করি। কিন্তু সকল নবীর ওপর হযরত নবী করীম(সো.)-এর শ্রেষ্ঠ হল আমার ঈমানের সবচাইতে বড় অঙ্গ, আর এ বিশ্বাস আমার রন্ধে রন্ধে মিশে আছে। এই বিশ্বাসকে পরিত্যাগ করা আমার সাধ্যের বাইরে। দুর্ভাগা আর দৃষ্টি শক্তি বঞ্চিত বিরোধী যা ইচ্ছা বলুক । কিন্তু আমাদের নবী করীম(সা.) যে কাজ সম্পাদন করে গেছেন তা পৃথক পৃথকভাবে কিন্া সম্মিলিতভাবে অন্য কারও দ্বারা সম্পাদিত হতে পারত না। আর এটি আল্লাহ্‌ তা'লার অনুগ্ধহ বিশেষ । যালিকা ফাষলুন্লাহে ইউতিহি মাইয়্যাশীউ । (মলফুযাত প্রথম খণ্ড ৪২০) “আল্লামা' আব্দুল মজিদের প্রতি নিবেদন মুহাম্মদ(সো.)-এর বিরুদ্ধবাদীদের অনুরাগী না হয়ে মুহাম্মদ(সা.)-এর অনুরাগী হবার চেষ্টা করুন। ইশ্বরপুত্র যীশুর প্রেমিকদের ভক্ত না হয়ে মুহাম্মদ(সা.)এর প্রেমিকদের অন্তর্ভূক্ত হন। কেননা মুহাম্মদ(সা.)-এর অনুরাগই এখন আল্লাহর ভালবাসা লাভের একমাত্র পথ । বুদ্ধিমান পাঠকদের কাছে অবশ্যই স্পষ্ট হয়ে গেছে, মির্ধা গোলাম আহমদ কাদিয়ানী(আ.)-এর প্রতিক্রিয়া হুবহু তা-ই যা পবিত্র কুরআনে আল্লাহ্‌ তা'লা শিখিয়েছেন । পাঠক! সবশেষে বলতে চাই, “আল্লামা আব্দুল মজিদ ও তার সমমনারা এবং আহমদীয়া মুসলিম জামাত উভয় পক্ষই প্রতিশ্রুত ভবিষ্যদ্ধাণীতে একমত । সবাই বিশ্বাস করে, মহানবী(সা.) প্রদত্ত সুসংবাদ অনুযায়ী উম্মতে মুহাম্মদীয়াতে এই ঈসা নবীউল্লাহ্‌ নির্বাচনে আমাদের মাঝে মতভেদ রয়েছে। আর এর সহজ সমাধান হল, হযরত ঈসা(আ.)-এর জীবন মৃত্যুর বিষয়ে স্থির সিদ্ধান্তে উপনিত হওয়া । | - ১২০ -

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।