হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

অবগত নয় সে কীভাবে ও কোন মুখে কুরআনের সমালোচনা করতে পারে? অতএব আমি তোমাদের চ্যালেঞ্জ দিচ্ছি, প্রথমে তোমাদের যোগ্যতা সাব্যস্ত কর আর এর একটি পন্থা হল, আমি আরবী ভাষায় “নূরুল হক' নামে যে পুস্তক রচনা করেছি এর প্রত্যুত্তরে তোমরাও আরবী ভাষায় একটি বই রচনা কর। এ প্রতিদ্বন্দিতায় তাদের পুস্তক আমার পুস্তিকার মত হুবহু এবং সমতুল্য হতে হবে তাহলে আমি তাকে নগদ পাচ হাজার রুপী পুরস্কার দিব। এক্ষেত্রে সে সরকারের মধ্যস্ততায় এ পুরস্কার গ্রহণ করতে পারবে । আর যদি তারা প্রতিদ্বন্বিতায় না আসে, তাহলে তারা মিথ্যাবাদী প্রমাণিত হবে। আর আমি নিশ্চিত, তারা কখনই আসতে পারবে না। এরপর এই শ্রেনির মিথ্যাবাদী, যারা নিজেদের প্রকৃত পরিচয় গোপন রেখে আলেম সেজে মানুষকে প্রতারিত করছে-তারা যদি পবিত্র কুরআন ও মহানবী(সা.)-কে গালমন্দ ও কটাক্ষ করার অভ্যাস পরিত্যাগ না করে আর বাজে কথা বলা আর অপমান করা বন্ধ না করে তাহলে তাদের জন্য আল্লাহ তা'লার পক্ষ থেকে হাজার লা*নত। অতএব সকলের উচিত হবে এতে “আমীন' বলা। পাঠকবৃন্দ, সুরা বাকারার ১৬০ নম্বর আয়াতটি আরেকবার মনোযোগ দিয়ে পড়ন। এর পাশাপাশি তাদের আচরণ ও বৈশিষ্টাবলী লক্ষ্য করুন। এসব মৌলভীরা সত্য জেনেও গোপন করছিল, আরবী ভাষার পাগ্তিত্য না থাকা সেও মানুষকে আল্লাহ্‌ ও কুরআন থেকে বিমুখ করছিল । এদের বিষয়ে আল্লাহ্‌ এবং তার অধিনস্থ সবাই লানত করেন বলে বর্ণিত আছে। মির্যা সাহেব আল্লাহ্‌ প্রদর্শিত ঠিক সেই কাজটিই করেছেন । মানবজাতির প্রতি অগাধ ভালবাসাই তাকে এ প্রতিদ্বন্দিতায় নামতে বাধ্য করেছে। এতে তারা পরাস্ত হলে মানবজাতি রক্ষা পাবে। এটাই হল, “ভালবাসা সবার তরে ঘৃণা নয় কারো 'পরে”-এর প্রকৃত বাস্তবায়ন । সাধারণ আহমদী ও সাধারণ জনগণ না হয় আরবী উর্দূ জানেন না তাই এর প্রেক্ষাপট অবগত নন। কিন্তু 'আল্লামা' আব্দুল মজিদ, তিনি তো আরবী উর্দূ ভাষা জানেন। তিনি তো এই পুরো পুস্তিকা পড়েই আপত্তির জন্য উদ্ধৃতি বের করেছেন। এসব জানা সত্তেও “আল্লামা'র এমন আপত্তি উত্থাপন প্রতারণা নয় মজিদের গা জলে । এখন দেখছি ইসলাম থেকে মুরতাদ হয়ে খিস্টান হয়ে যারা - ১১৮ -

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।