হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

লোক যাদেরকে আল্লাহ্‌ লা'নত করেন এবং তাদেরকে অভিশাপকারীও অভিশাপ করে (সূরা বাকারা: ১৬০)। এ আয়াতের শিক্ষানুযায়ী যখন মির্ধা সাহেব কপট ইসলামত্যাগী আলেম খিস্টান পাদ্রীদের নির্লজ্জ আক্রমণ প্রত্যক্ষ করেছেন তখন তিনি প্রকাশ্যে তাদের বিরুদ্ধে আধ্যাত্মিক যুদ্ধের আহ্বান জানিয়েছেন। ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম এলাহী বখশ, মৌলভী হামীদুল্লা খান, মৌলভী নৃরুদ্দীন, মৌলভী সৈয়দ আলী, মৌলভী কাজী সাবদার আলী, মৌলভী আব্দুর রহমান এবং মৌলভী হোসাইন আলী প্রমুখ জীবনের একটি বড় অংশ মুসলমান আলেম হিসাবে কাটানোর পর খিস্টান হয়। এরপর মুসলমানদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে নিজেদের প্রাক্তন উপাধী তথা “মৌলভী' ব্যবহার করে লেখালেখি করতে থাকে । যেন জনসাধারণ এদের লেখা পড়ে প্রভাবিত হয়। খিস্টান হবার পরও “মৌলভী” উপাধী ব্যবহার করে জনসাধারণকে এরা বুঝাতে চাইতেন, আমরা আরবী ভাষা ও ইসলামী জ্ঞানে পারদর্শী এবং আমরা অনেক পড়াশোনা গবেষণা করে ইসলাম ধর্মকে মিথ্যা প্রতিপন্ন হতে দেখেছি। আর ইসলামের তুলনায় আমাদের কাছে খিস্ট ধর্মের সত্যতা দিবালোকের ন্যায় প্রতিভাত । তাই আমরা ইসলাম ত্যাগ করে খরিস্টধর্ম গ্রহণ করেছি। 'মৌলভী' নাম ব্যবহার করে তারা জনসাধারনকে নিজেদের প্রভাব বলয়ে আনার চেষ্টা করেছে যেন তারা মনে করে এত বড় বড় আলেম যদি ইসলাম ত্যাগ করে থাকে সেক্ষেত্রে ইসলামে কোন ক্ষত নিশ্যয়ই আছে। পাদ্রী ইমাদুদ্দীন “তাওযীনুল আকওয়াল+ নামে একটি পুস্তক রচনা করে। এতে সে দাভিকতার সাথে দাবী করে, কুরআনের ভাষা ও রচনাশৈলি কেবল যে অর্থের গভীরতা ও বিস্তৃতির দিক থেকে (তথা ফাসাহাত ও বালাগাতে) দুর্বল তা-ই নয় বরং এর সাধারণ ভাষারীতিতেও অনেক ভুল রয়েছে। পাদ্রী ইমামুদ্দীন, যে আশ্রার জামে মসজিদের ইমাম ছিল এবং তার সমমনারা এমন ন্যাককারজনক প্রতারণার মাধ্যমে মুসলমানদের মাঝে কুরআনের বিপক্ষে বিভ্রান্তি ছড়াচ্ছিল। হযরত মসীহ মাওউদ(আ.) ইসলামের সেনাপতি হিসেবে এসব ধর্মান্তরিত “আলেম-উলামা'কে চ্যালেঞ্জ প্রদান করেন। তিনি তার নূরুল হক পুস্তকের প্রথম খণ্ডে প্রাঞ্জল ও সাবলিল আরবী ভাষায় লেখেন, কুরআনের বিরুদ্ধে এমন সমালোচনার অধিকার কেবল তার আছে যে আরবী ভাষায় পাণ্ডিত্য রাখে । যে আরবী ভাষায় পারদর্শী নয় এবং এর সুক্ম তন্তু সম্পর্কে ৮১5৭০

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।