হত্যাযোগ্য অপরাধীও সাব্যস্ত করেন নি (বুখারী কিতাবুল হাজ্জ, বাব-আল মাদীনাতু তানফীল খুবুস)। এবার নৈকট্য প্রাপ্ত একজন সাহাবীর ঘটনা । আব্দুল্লাহ্ বিন সা'দ বিন আবি সারাহ কুরআনের ওহী সংরক্ষণের কাজে লিপিকারের দায়িতু পালন করতেন। তিনি কেবল ধর্মত্যাগ করে মুরতাদই হন নি বরং মদীনা ছেড়ে মক্কায় গিয়ে সশস্ত্র আগ্রাসীদের দলে যোগ দেন। মক্কা বিজয়ের দিন তাকে সাধারণ ক্ষমার আওতা বহির্ভূত রাখা হয়। পরবতীতে এই অপরাধী হযরত উসমান(রা.)-এর কাছে আশ্রয় নেয়। আর অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়ার কারণে এবং হযরত উসমানের সুপারিশে মহানবী সো.) তাকে ক্ষমা করে দেন। কেবল তাই নয়, পরবর্তীতে এই “সাবেক মুরতাদ” খলীফার পক্ষ থেকে মিশরের গভর্নরের দায়িতও পালন করেন (ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক অনুদিত সীরাতুন নবী-ইবনে হিশাম, ৪র্থ খণ্ড, পৃষ্ঠা ৬৪ ও ৬৫)। অতএব “আল্লামা” আব্দুল মজিদ সাহেবের আপত্তি ধোপে টিকল না। কে মানল আর কে মানল না, কে টিকল আর কে টিকল না সেদিক না তাকিয়ে বুদ্ধিমানরা দাবীদারের দাবী মনোযোগ দিয়ে শুনে কুরআন, সুন্নত ও সহীহ হাদীস অনুযায়ী তা যাচাই করে সত্য-মিথ্যা পরখ করে । আহমদীরা তাই করেছে এবং এসবই আমাদের কষ্টিপাথর | ৩ নম্বরে উন্লিখিত শামসুদ্দীন মুরতাদ মিম্ত্রী হামিদুদ্দীন সাহেবের ছেলে । ২০০৩ সালে নৈতিক পদশস্থলনের কারণে তাকে আহমদীয়া জামাত থেকে বের করে দেয়া হলে সে যোগাযোগ ছেড়ে দেয়। অবশেষে ২০১৩ অর্থাৎ উক্ত বহিষ্কারের ১০ বছরের পর পাকিস্তানী মোল্লা- হুজুররা একে মসীহ মাওউদ(আ.)-এর খান্দানের সদস্য হিসেবে মিথ্যা প্রচারণা চালায়। যাকে আহমদীয়া মুসলিম জামাত অনৈতিক কাজের জন্য বহু বছর বহিষ্কার করেছে আর যে কোথাও ঠাই না পেয়ে ধর্মব্যবসায়ী হুজুরদের কোলে আশ্রয় নিয়েছে তাকে নিয়ে গর্ব করা একজন হাক্কানী আলেমের পক্ষে সত্যিই শোভা পায় না। -১১৫-
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।