হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সবগুলোতে যার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উল্লেখ রয়েছে । (“শিবলী রচনাবলী”, ১ম খণ্ড, পৃষ্ঠা ১৭১) মুসলমানদেরকে ধর্মীয় অধিকার ও স্বাধীনতা প্রদানকারী একটি সরকারের বিরুদ্ধে অস্ত্রধারণ যে সুস্পষ্ট বিদ্রোহ ও হারাম কাজ এ কথা সে যুগের আলেমরাও জানতেন আর আজকের আলেমরাও জানেন । আমাদের পক্ষ থেকে এ উত্তর ছাপার সময় বাংলাদেশের লক্ষাধিক আলেম স্বাক্ষরিত ও প্রকাশিত জঙ্গিবাদ বিরোধী ফতোয়াও এর একটি প্রকৃষ্ট উদাহরণ । হযরত মির্যা গোলাম আহমদ সাহেবকে মিথ্যাবাদী সাব্যস্ত করার জন্য একটি “হারাম' কাজকে “হালাল” বলে বরং ইসলামী জিহাদ বলে চালিয়ে দেয়া কতটুকু ইসলামী- আমরা বিবেকবান পাঠকদের কাছে তা জানতে চাই। আপত্তিঃ কাদিয়ানী ধর্মের জন্য আত্মোৎসর্গ করেও অনেকে মুরতাদ হয়েছেন। “আল্লামা” আব্দুল মজিদ সাহেব এর বক্তব্য হল, মির্ধা সাহেবের মিথ্যাবাদী হবার একটি বড় প্রমাণ হচ্ছে, যারা তাঁর প্রতি ঈমান এনেছিলেন আর যাদেরকে তিনি চলে গেছে এবং তাকে কাফের ও মিথ্যাবাদী আখ্যা দিয়েছে । তিনি সত্যবাদী হয়ে থাকলে কেউ তাকে পরিত্যাগ করত না । উত্তর: “আল্লামা'-র অবগতির জন্য বলছি, সর্বশেষ ও সম্পূর্ণ সত্য ধর্ম ইসলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং স্বয়ং বিশ্বনবী হযরত মুহাম্মদ(সা.)-এর প্রতি অবতীর্ণ। সবচেয়ে বড় এ সত্যকে আর সর্বশ্রেষ্ঠ এ নবীকে মান্য করার পরও হতভাগাদের একাংশ প্রকাশ্যভাবে ধর্মত্যাগ করেছে তথা “মুরতাদ হয়েছে। “আল্লামা” এ জামা'ত থেকে সরে যাবার কারণে হযরত মির্যা সাহেবের সত্যতার বিষয়ে প্রশ্ন তুলেছেন । যদি তার এই প্রশ্ন সঠিক হয়ে থাকে তাহলে ইসলামের করবেন? ইহকালীন জীবন যে একটি পরীক্ষা কেন্দ্র আর এ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ যে ঈমানের পরীক্ষা দিতে দিতে পার হয় এ বিষয়ে আলেম মাত্রই অবগত আছেন । অতীতেও বহু মানুষএ পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, তদনুষায়ী -১১৩ -

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।