হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

আপত্তিঃ মুজাদ্দেদ হযরত সৈয়দ আহমদ বেরলভিরেহ.) শিখদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। মুজাদ্দেদ হযরত সৈয়দ আহমদ বেরলভি(রহ.) উপমহাদেশের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের উত্তরাঞ্চলে শিখদের বিরুদ্ধে ধর্ম যুদ্ধ করেছিলেন। ত্রয়োদশ শিখদের বিরুদ্ধে জিহাদ করেন। এর উল্লেখ করে মুল হিন্দুস্তানী ভূখন্ডে ইংরেজদের বিরুদ্ধে সশস্্ব জিহাদ করাটা বৈধ ছিল বলে কেউ কেউ বলার চেষ্টা করেন। কিন্তু তারা এ কথা ভুলে যান, হযরত সৈয়দ আহমদ বেরলভী(রহ.) কখনও ইংরেজ শাসন বা শাসকদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ করেন নি বরং অত্যাচারী অনাচারী এবং মুসলিম বিদ্বেষী শিখদের বিরুদ্ধে অস্ত্রধারণ করেছিলেন। এ “একজন প্রশ্নকারী তাকে প্রশ্ন করেছিলেন, আপনি এতদূরে গিয়ে শিখদের বিরুদ্ধে জিহাদ করছেন কেন? এদেশের বর্তমান শাসক ইংরেজরাও কি ভারতবর্ষ তাদের কাছ থেকে ছিনিয়ে নেন না কেন? উত্তরে তিনি বলেছিলেন, ইংরেজ সরকার যদিও ইসলামের অস্বীকারকারী কিন্তু তারা মুসলমানদের বিরুদ্ধে কোন ধরনের অন্যায় অনাচার করে না ...এবং তাদেরকে ধর্মীয় কর্তব্য পালনে ও ফরয ইবাদতে বাধা দান করে না। আমরা তাদের দেশে প্রকাশ্যে বক্তৃতা করি ও ধর্ম পালন করি। তারা কখনও এটি নিষেধ করে না এবং এই ব্যাপারে বাধাও দেয় না। ... আমাদের আসল কাজ হল খোদার তওহীদ ও মহানবী(সা.)-এর আদর্শ প্রতিষ্ঠা করা আমরা সেই কাজ নির্দিধায় এ দেশে করতে পারছি। তাহলে আমরা ইংরেজ সরকারের বিরুদ্ধে কী কারণে জিহাদ করব এবং ইসলামী নীতির বিরুদ্ধে গিয়ে কেন আমরা অযথা উভয় পক্ষের রক্তাপাত ঘটাব? এই সদুত্তর শুনে প্রশ্নকারী চুপ হয়ে গেল এবং জিহাদের প্রকৃত উদ্দেশ্য বুঝে গেল।” (“সাওয়ানেহ আহমদী কালী গ্রন্থ, পৃষ্ঠা ৭১) আল্লামা শিবলি নোমানী বলেছেন, রসূলুল্লাহ(সা.)-এর স্বর্ণযুগ হতে আজ পর্যন্ত মুসলমানদের মাঝে এ রীতিই প্রচলিত রয়েছে, তারা যে সরকারের অধীনে থাকে সে সরকারের প্রতি বিশ্বস্ত ও আক্ঞানুবর্তি থাকে । এটি কেবল তাদের নীতিই ছিল না বরং এটা তাদের ধর্মীয় শিক্ষাও বটে, পবিত্র কুরআন হাদীস ও ফিকাহ -১৯২ -

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।