করেছিলেন। আর পরবর্তীতে প্রকাশিত “শাহাদাতুল কুরআন+ পুস্তকে তিনি যা লিখেছেন তা স্মৃতিভ্রম বা মানবীয় দুর্বলতা হেতু ভুল অথবা কলম ফসকে লেখা (সাব্কাতে কলম) বা মুদ্রণ প্রমাদ ছাড়া আর কিছুই হতে পারে না। হ্যা, তবে এই হাদীসটি সেভাবেই “সহীহ' হিসেবে পরিগণ্য যেভাবে বুখারী ও মুসলিম শরীফের হাদীস “সহীহ্ । কেননা, এ হাদীসটি সম্পর্কে ইমাম সুযৃতী(রহ.) বলেছেন এবং “যাওয়ায়েদে'ও বর্ণিত হয়েছে, এর সনদ সঠিক এবং এর বর্ণনাকারীগণ সিকাহ অর্থাৎ নির্ভরযোগ্য । আর ইমাম হাকেম(রহ.) তার “মুসতাদরেক'-এর কিতাবুত তাওয়ারীখে এটি সংকলন করেছেন এবং বলেছেন, এই হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তাবলী অনুযায়ী সহীহ্ বা সঠিক। (ইবনে মাজা, কিতাবুল ফিতান বাবু খুরূজিল মাহদী, মিশর থেকে প্রকাশিত ২৬৯ পৃষ্ঠার পাদটিকা) “আল্লামা' আব্দুল মজিদ সাহেব নিজের জ্ঞানের ভান্ডার উজাড় করে দিয়েছেন ২০ নম্বর পৃষ্ঠায়। তিনি এখানে আপত্তি করেছেন, মির্যা সাহেব যা বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন, নিজের পক্ষ থেকে বলেন না। মির্যা সাহেব যদি সত্যিই আল্লাহ্র পক্ষ থেকে পরিচালিত হয়ে থাকেন তাহলে তার দ্বারা এ কাজ হল কীভাবে? এটিই "আল্লামা" আব্দুল মজিদের প্রধান প্রশ্ন । হ্যা, একথা সত্য, নবী-রসুলগণ আল্লাহ্র হাতের পুতুল হয়ে থাকেন । যদি মির্া সাহেব আল্লাহ্র প্রত্যাদিষ্ট হয়ে এ কথা লিখেই থাকেন তাহলে নিশ্চিতভাবে বুঝতে হবে, আল্লাহ্ তালা তার মাধ্যমে আলেম-উলামাদের দৃষ্টি এই হাদীসের উচ্চ মান ও মার্গের দিকে আকৃষ্ট করাতে চেয়েছেন । এই হাদীস সম্পর্কে ইমাম সুমূতী কী বলেছেন, আরেকবার দয়া করে ওপরে দেখে নিন। এছাড়া মুসতাদরিক-এর হাদীস সম্বন্ধে একথা “আল্লামা*র নিশ্চয়ই জানা আছে, এটি “আলা শারায়েতে সাহীহাইন' অনুযায়ী সংকলিত। এমনও হতে পারে গিয়ে পূর্ববর্তী তিনটি শব্দ বাদ দিয়ে ফেলেছে। আরেকটি উদাহরণ দিয়ে উত্তর শেষ করছি যা বাংলাদেশের আলেম উলামারা সহজেই বুঝতে পারবেন। আমাদের দেশে তারাবীর নামাযে খতমে কুরআন পড়ার সময় কখনো কখনো হাফেয সাহেবরা ভুলে যান বা কিছু আয়াত অনিচ্ছাকৃতভাবে বাদ পড়ে যায়। এটিকে হাফেয সাহেবদের প্রতারণা বলা যায় না বরং এটি তাদের স্মৃতিভ্রম মাত্র । -১৩-
— Page 11 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.