হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

ধারণা লিখতে গিয়ে বলেছেন, “রোমান সম্রাট একজন ইসলামী বাদশাহ কিন্তু সাধারণ শান্তি এবং সুব্যবস্থাপনার দিক থেকে ব্রিটিশ সরকার আমাদের জন্য এই সরকার শান্তি এবং স্বাধীনতার দিক থেকে বর্তমান সময়ের মুসলিম রাষ্ট্রগুলো (আরব, রোম তথা কুসতুনতুনিয়া, ইরান, খুরাসান) থেকেও বেশি গর্বের অধিকারী । (ইশাআতুস সুন্নাহ, খণ্ড-৬, নম্বর-১০, পৃষ্ঠা ২৯২-২৯৩) “আল্লামা' আব্দুল মজিদ সাহেব হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানীকে মিথ্যাবাদী সাব্যস্ত করার জন্য অন্ধভাবে উঠে পড়ে লেগেছেন। আর এতে তিনি এত বেশী আত্মনিয়োগ করেছেন যে, লেখার সময় তার দিপ্থিদিক জ্ঞান ছিল না। তাই তিনি ইতিহাসের মারাত্মক বিকৃতি ঘটিয়েছেন। তার মতে ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ প্রকৃতপক্ষে বিটিশদের বিরুদ্ধে মুসলমানদের জিহাদ ছিল আর এই জিহাদী চেতনা রোধকল্লেই নাকি ব্রিটিশরা তাদের হাতের পুতুল হিসাবে মির্যা সাহেবকে দীড় করিয়েছে । নাউযুবিল্লাহা। হযরত মিযা সাহেব ব্রিটিশদের স্বরোপিত বৃক্ষ ছিলেন নাকি আল্লার প্রত্যািষ্ট ছিলেন তা পরে আলোচনা করব। তার আগে চলুন, যে বিষয়টিকে সূত্র ধরে তিনি এত বড় একটি গবেষণা কাজ চালিয়েছেন সেই সূত্রটি আদৌ ধোপে টেকে কিনা সেটি যাচাই করে দেখি । যে সব আলেম উলামার বরাতে আজ “আল্লামা' আব্দুল মজিদ ও তার সমমনারা আহমদীয়া বিরোধী কার্যকলাপ বা আন্দোলন পরিচালনা করছেন তাদের দৃষ্টিতে ১৮৫৭ সনের সিপাহী বিদ্বোহের মূল্যায়ন শুনুন । আহলে হাদীস সম্প্রদায়ের প্রখ্যাত আলেম ও নেতা আহমদীয়া জামা”তের প্রধান বিরোধী মৌলভী মুহাম্মদ হোসাইন বাটালভী তার পত্রিকায় বলেছেন, “১৮৫৭ সালের বিদ্রোহে যে সব মুসলমান অংশগ্রহণ করেছিল তারা ভয়ানক পাপিষ্ঠ এবং কুরআন ও হাদীসের নির্দেশ অনুযায়ী তারা ছিল নৈরাজ্যবাদী, বিদ্রোহী ও দুক্কৃতিকারী' (ইশাআতুস সুন্নাহ, ৯ম খণ্ড, নম্বর-১০, পৃষ্ঠা ৪৯) তিনি আরও বলেন, “এ সরকারের সাথে যুদ্ধ করা বা তাদের সাথে যারা যুদ্ধ করে তাদেরকে কোন প্রকার সাহায্য করা (তারা মুসলমান ভাই-ই হোক না কেন) স্পষ্ট বিদ্রোহ এবং হারাম কাজ” (ইশাআতুস সুনাহ, ৯ম খণ্ড, নম্বর-১০, পৃষ্ঠা ৩০৯) তিনি কেবল তার নিজ পত্রিকাতেই তার এই সিদ্ধান্ত ছাপান নি বরং তার রচিত বই আল ইকতেসাদ ফি মাসাইলিল জিহাদ ২৫ নম্বর পৃষ্ঠায় লিখেছেন, -১১০ -

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।