তিনি আরো বলেন, “এখন মুহাম্মদী নবুওয়ত ছাড়া সমস্ত নবুওত বন্ধ । শরীয়তবাহক কোন নবী আসতে পারে না। শরীয়ত বিহীন নবী হতে পারে তবে কেবল সে-ই যে প্রথমে উম্মতী হবে” (তাজাল্লিয়াতে ইলাহিয়া, পৃষ্ঠা ২৫)। এক ধরনের নবুওয়তের অস্বীকার, আবার এক ধরনের নবুওতের দাবী করা স্ববিরোধ নয়। যেমন, কেউ যখন বলে, “আমি নৌপথে চট্টগ্রাম যাই নি। তবে আমি রেলপথে কয়েকবার চট্টগ্রাম গিয়েছি ।' এ বক্তব্য দু'টির মাঝে কোন স্ববিরোধ নেই । এক ধরনের পথে যাত্রা না করার কথা হয়েছে আবার আরেক ধরনের পথে যাত্রা করে গন্তব্যে পৌছানোর কথা বলা হচ্ছে । আবার আরেকটি অভিব্যক্তি দেখুন, “আমি চাকুরীর টাকা দিয়ে এ বাড়িটি কিনি নি। তবে পৈত্রিক সম্পত্তির বিক্রিলব্ধ টাকা দিয়ে এ বাড়িটি ক্রয় করেছি।” বাড়িটি ক্রয় করার কথা অস্বীকার করা হচ্ছে না কেবল এটি ক্রয় করার মূলধন কীভাবে অর্জিত হল সে বিষয়ে স্পষ্ট করে ব্যাখ্যা দেয়া হয়েছে মাত্র। ঠিক এভাবেই হযরত মির্ধা সাহেব স্বয়ংসম্পূর্ণ তথা নিজ ব্যক্তিগত গুণে নবৃুওত অর্জন অস্বীকার করে এসেছেন, শরীয়তবাহক নবুওয়ত লাভের কথাও অস্বীকার করেছেন। কিন্তু মহানবী রসূলুল্লাহ হযরত মুহাম্মদ(সা.)-এর মধ্যস্থতায় ও আনুগত্যে উম্মতী নবুওয়ত লাভের কথা কখনও অস্বীকার করেন নি। আগাগোড়া তার সমস্ত বক্তব্যের সারাংশ তিনি নিজেই টেনে দিয়েছেন । আপত্তিঃ মির্যা সাহেব জিহাদ রহিত করেছেন সম্প্রদায়ের মাঝে ভীষণ প্রতিক্রিয়া দেখা যায়। অথচ বিষয়টি একটু চিন্তা করলেই স্পষ্ট হয়ে যায়। বিষয়টি হারাম হালাল ঘোষণা দেয়ার নয়। প্রত্যেক ইবাদতের জন্য শর্ত নির্ধারিত আছে। শর্ত পূর্ণ হলে সেই ইবাদতটি পালনীয় হয়, তা নাহলে নয়। যদি প্রশ্ন করা হয়, হজ্জ ফরজ এ বিষয়ে কি কারও কোন সন্দেহ আছে। এবার বলুন, হজ্জ কি আমরা রমযান মাসে পালন করতে পারি? হজ্জ ফরয বলে কি তা খণণগ্রস্থদের ও অসুস্থদের জন্যও ফরয? ঠিক একইভাবে যাকাত দেয়াও ফরয । কিন্ত একজন ভিক্ষারী কি যাকাত দিতে বাধ্য? মোটেও না। কেননা তার যাকাত প্রদানের নিসাব পূর্ণ হয় নি। ঠিক একইভাবে “সশস্ত্র ধর্মযুদ্ধ' বা “জিহাদ বিস্সাইফ'-এর জন্য খুব কড়া শর্ত রয়েছে । আর শর্তপগ্ুলোর মাঝে প্রধানতম শর্ত হল, ধর্মীয় বিশ্বাসের জন্য আক্রান্ত হতে হবে এবং দীর্ঘদিন - ১০৭ -
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।