হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

বলেছেন তার সাথে ইমাম রাববানীর বক্তব্যের মিল পাওয়া যায় কিনা । এখন মাকতুবাত ইমাম রাব্বানীর উদ্ধৃতি দেখে নেই। মুজাদ্দিদে আলফে সানি(রহ.)-এর উদ্ধৃতির অনুবাদ হল, পবিত্র কুরআনে ব্যবহৃত রূপক আয়াতসমূহ এগুলোর বাহ্যিক অর্থে নয় বরং ব্যাখ্যাকৃত অর্থে গৃহীত হয়ে থাকে । যেমন আল্লাহ্‌ তালা পবিত্র কুরআনে বলেন, এসবের ব্যাখ্যা আল্লাহ্‌ ছাড়া আর কেউ জানে না। অতএব বুঝা গেল, রূপক আয়াতগুলো আল্লাহর দৃষ্টিতেও ব্যাখ্যাযোগ্য এবং এসবের বাহ্যিক অর্থ গ্রহণ প্রকৃত উদ্দেশ্য নয় আর আল্লাহ্‌ তা'লা জ্ঞানে পরিপন্ক আলেমদেরকেও এসবের ব্যাখ্যার জ্ঞান দিয়ে থাকেন। এরচেয়ে উন্নততর “অদৃশ্যের জ্ঞান" যা কেবল খোদা তা'লারই কর্তৃতাধীন এই পর্যায়ের জ্ঞান আল্লাহ্‌ তালা কেবল তার রসূলদেরই দিয়ে থাকেন। “হাত অর্থ “ক্ষমতা আর “চেহারা” অর্থ “আল্লাহর সত্তা'- বিষয়টি কখনও এতটুকুর মাঝেই সীমাবদ্ধ নয়। বরং এই উন্নত ব্যাখ্যাসম্বলিত জ্ঞান তিনি কেবল তার একান্ত নৈকট্য প্রাপ্ত বিশেষ বান্দাদেরকেই প্রদান করে থাকেন। (মকতুবাত ইমাম রাব্বানী: ১ম খণ্ড, পৃষ্ঠা ৪৪৬, পত্র নম্বর ৩১০) এই উদ্ধৃতিতে হযরত ইমাম রাব্বানী মুজাদ্দিদে আলফে সানি (রহ.) স্পষ্টভাবে লিখেছেন, কুরআনের তত্ুজ্ঞান বা রহস্যাবলি আল্লাহ্‌ তালা ইলহামের মাধ্যমে উম্মতের মনোনিত বান্দাদের কাছে প্রকাশ করে থাকেন। কিন্তু যাদের কাছে আল্লাহ্‌ তা'লা তার বিশেষ অদৃশ্য-সংবাদ প্রকাশ করেন তিনি রসুল হয়ে থাকেন। অতএব মির্ধা সাহেব মোটেও খিয়ানত করেন নি। একস্থানে নবী-রসূলকে বাদ দিয়ে সাধারণ উম্মতীদের কথা বলা হয়েছে আর অপর স্থানে উম্মতের বিশেষ সানিরেহ.) নিজে রসুল শব্দ ব্যবহার করেছেন। অতএব “আল্লামা'-র আপত্তি ধোপে টেকে না বরং সুগভীর দৃষ্টি নিক্ষেপ করে ও আমানতদারীর সাথে বিষয়বস্তুকে ফুটিয়ে তোলার কৃতিতৃ মির্যা সাহেবের স্কন্ধেই বর্তায় । -১০৫ -

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।