হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

কার্যক্রম আছে? ওয়াহাবী মতাবলম্বী ছাড়া কেউ কি সেখানে আনুষ্ঠানিকভাবে মত প্রচার বা প্রকাশ করতে পারে? বিষয়টি মক্কা মদিনাকে খাটো করার জন্য নয়, বরং মক্কা মদিনার আদর্শ হৃদয়ে ধারণ করে ইসলামের খাঁটি শিক্ষা প্রচার ও প্রসারে বিটিশ সরকারের ধর্মনিরপেক্ষ নীতির অধীনে যে সুযোগ সুবিধা তিনি এবং মুসলমানরা লাভ করেছেন তার প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি এ কথা বলেছেন। আপত্তিঃ মির্ধা সাহেব মুজাদ্দেদে আলফে সানী (রহ.)-এর একটি উদ্ধৃতি দু'স্থানে দু'রকম করে উল্লেখ করেছেন। একস্থানে মির্যা সাহেব মুহাদ্দাস শব্দ লিখেছেন আর অপর স্থানে এ শব্দটি আরোপ করেছেন। জবাবঃ প্রথমত, মির্ধা সাহেব রূহানী খাযায়েন ১/৬৫ পৃষ্ঠায় এমন কোন কথা বলেন নি। হ্যাঁ, মির্ধা সাহেব তার বিভিন্ন পুস্তকে মুজাদ্দিদে আলফে সানি(রহ.)- এর বিভিন্ন উদ্ধৃতি ও বক্তব্য তুলে ধরেছেন। রূহানী খাযায়েন ১ম খণ্ডের ৬৫২ পৃষ্ঠায়ও মুজাদ্দিদে আলফে সানি(রহ.)-এর বরাতে একটি বক্তব্য রয়েছে। আর সেই বক্তব্য হল, নবী হওয়া ছাড়াও উম্মতের সাধারণ সদস্যরাও আল্লাহ্‌ তা”লার সাথে বাক্যালাপের সৌভাগ্য পেতে পারে । আর এমন সৌভাগ্যবানদের মুহাদ্দাস বলা হয়। পাঠক, মনে রাখতে হবে এখানে নবী ছাড়া সাধারণ উম্মতীদের কথা বলা হচ্ছে। এখন মির্যা সাহেব রূহানী খাযায়েন ২২/৪০৬ পৃষ্ঠায় যে বক্তব্য রেখেছেন তা পড়লেই পাঠকের কাছে “আল্লামা'র প্রতারণা ও বিদ্বেষ স্পষ্ট হয়ে যাবে। প্রথমে মনে রাখতে হবে, মির্যা সাহেব রূহানী খাযায়েন ২২/৪০৬ অংশে যে বক্তব্য উপস্থাপন করেছেন তা মুজাদ্দিদ আলফে সানির অবিকল মূল পাঠ নয়। বক্তব্যকে উর্দু ভাষায় ভাবানুবাদ করে উপস্থাপন করেছেন। অর্থাৎ মুজাদ্দিদে আলফে সানিরেহ.)-এর বক্তব্যের আলোকে বক্তব্য তুলে ধরেছেন। “আল্লামা'র আপত্তি হল, মুজাদ্দেদ আলফে সানি(রহ.) নবী শব্দ ব্যবহার করেন নি। এখন দেখা যাক, মির্যা সাহেব মাকতুবাতে ইমাম রাব্বানীর আলোকে যে কথা

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।