হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

আপত্তি: মানুষ নফল হজ্জ করার জন্য যায়। কিন্তু এখানে (কোদিয়ানে) সওয়াব বেশি। গাফেল ও উদাসীন থাকলে ক্ষতি। কেননা, ধারাটা আসমানী আর হুকুমটা খোদায়ী । (রূহানী খাযায়েন ৫/৩৫২) উত্তর: এখানে কি মক্কার ফরয হজ্জ পালন করতে ঘুণাক্ষরেও না করেছেন? কক্ষনো না। বরং ইস্তেখারা করার জন্য কাদিয়ানে এসে দোয়া করার জন্য বিশেষ একজন অতিথিকে আমন্ত্রন জানানো হয়েছে । আর বলা হয়েছে, যাদের জন্য হজ্জ ফরয হয় নি তারাও অনেক সময় আদেশটির সম্মান রক্ষার্থে নফল হজ্জ করতে চলে যায়। আপনি যুগের ইমাম ও প্রত্যাদিষ্ট মহাপুরুষের আগমনবার্তা পেয়ে তার সত্যাসত্য যাচাইয়ের জন্য কি একটু কষ্ট করে ইস্তেখারা করবেন না? কাদিয়ানে এসে আমার কাছে থেকে ইস্তেখারা করলে আমিও আপনাকে সত্য জানিয়ে দেন। অতএব এ বাক্যে প্রত্যাদিষ্ট মহাপুরুষকে মান্য করার গুরুত্ব বোঝানো হয়েছে, ফরয হজ্জকে খাটো করা হয় নি। হজ্জ প্রসঙ্গে হযরত মির্ধা সাহেবের শিক্ষাটি আবার পড়ে নিন। হযরত মসীহ্‌ মাওউদ(আ.) বলেন, “যার জন্য হজ্জ ফরজ হয়েছে আর এই হজ্জ পালনে কোন প্রতিবন্ধকতা নেই সে যেন হজ্জ করে ।” (রূহানী খাযায়েন ১৯শ খণ্ড, পৃষ্ঠা-১৫) আপত্তি: এই সরকারের (বৃটিশ সরকার) অধীনে যে নিরাপত্তা পাচ্ছি তা মক্কা মুয়াম্যামা ও মদীনায়ও পাওয়া সম্ভব নয়। রোম সম্রাটের রাজধানী কুস্তনতুনিয়ায় (কনস্টান্টিনোপল) এ নিরাপত্তা পাওয়া তো সম্ভবই নয়। (রহানী খাযায়েন ১৫/১৫৬) উত্তরঃ: একেবারে সত্য কথা, মক্কা ও মদিনায় ব্যাখ্যাগত বিষয়ে ভিন্নমত পোষণকারী মুসলমানদের তখনও নিরাপত্তা ছিল না, আজও নিরাপত্তা নেই। হযরত মির্ধা সাহেবের যুগে মক্কা ও মদীনা তুকীঁ সুলতানের অধীনে ছিল । কেবল আহমদীদের কথা কেন বলবেন, সাংগঠনিকভাবে তবলীগি জামাতের কোন প্রতিষ্ঠান আজও কি সেখানে আছে? সেখানে কি জামায়াতে ইসলামীর কোন আনুষ্ঠানিক কার্যক্রম আছে? অথবা হেফাযতে ইসলামের কোন আনুষ্ঠানিক - ১০৩ -

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।