হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

তাদেরকে জয়ী করে দেখান । এর দ্বারা আল্লাহ্‌র জীবন্ত অস্তিত্ব প্রমাণিত হয়। যে নবী আল্লাহ্র ওহী না পেয়ে কথা বলেন না তিনি(সা.) মদিনায় খেজুরের পরাগায়ণ সম্পর্কে যে কথা বলেছিলেন তা কি ফলপ্রসু হয়েছিল? পরবর্তী বছর খেজুরের ফলন কম হলে সাহাবীরা যখন বললেন, রসূল(সা.)-এর কথানুযায়ী তারা পরাগায়ণ করান নি। এর উত্তরে রসূলুল্লাহ্‌(সা.) বলেছিলেন, $45১ ১৭১ 51 £8 অর্থাৎ জাগতিক বিষয়ে তোমরাই ভাল জ্ঞান রাখ । এখন বলুন, এর আগের বছর যখন তিনি পরাগায়ণ করতে নিরুৎসাহিত করেছিলেন তখন কি তিনি ওহীপ্রাপ্ত ছিলেন না? অবশ্যই ছিলেন, কিন্তু কোন মানুষের ওহীপ্রাপ্ত হওয়া কাউকে ইশ্বরতের পর্যায়ে নিয়ে যায় না। তিনি মানুষই থাকেন। মানবীয় সীমাবদ্ধতা সত্তেও তার সাফল্য ও তার মাধ্যমে আধ্যাত্মিক বিপ্লব সাধন তাকে আল্লাহর প্রতিনিধি সাব্যস্ত করে। তেমনিভাবে মির্যা গোলাম আহমদ কাদিয়ানীআ.)ও আল্লাহ্‌ তালার পক্ষ থেকে প্রেরিত হয়েও যেহেতু তিনি মানুষ ছিলেন তাই তীর দ্বারাও স্মৃতিভ্রম জাতীয় ভুল-ভ্রান্তি হতে পারে । তিনি নিজেই বলেছেন, “আমার দ্বারা যেসব ভুল হয় তা মানুষ হিসেবে আমার পক্ষ থেকেই হয়ে থাকে আর যেসব সত্য আমি বর্ণনা করি তা আমার প্রভুর পক্ষ থেকে । আমার প্রভু আমাকে তত্তজ্ঞানের পেয়ালা পান করিয়ে পরিতৃপ্ত করেছেন। সেই সাথে এটিও বলে দিচ্ছি, আমি আমার নিজেকে ভুল করা এবং স্মৃতি-বিভ্রাট থেকে পবিত্র বলে মনে করি না" (রূহানী খাযায়েন, খণ্ড ৮ পৃষ্ঠা-২৭২)।৩ অতএব হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী(আ.) “হাযা খালীফাতুল্লাহিল্‌ মাহ্‌দী' হাদীসটি বুখারীতে আছে বলে যে কথা লিখেছেন, এক্ষেত্রেও আমরা সে উত্তরই দিব যা হযরত মোল্লা আলী কারী(রহ.) আল্লামা ইবনে রাবী" সম্পর্কে দিয়েছেন আর তা হল, হয় এটি লিপিকারের ভুল, নইলে লেখকের লেখার ভুল । কেননা হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী(আ.) তার পুস্তক “ইযালায়ে আওহামে' স্পষ্টভাবে বলেছেন, “আমি বলি, ইমাম মাহদী সংক্রান্ত ভবিষ্যদ্বাণীগুলো সন্দেহমুক্ত নয়, তাই শায়খাইন (অর্থাৎ ইমাম বুখারী ও ইমাম মুসলিম) এগুলোকে গ্রহণ করেন নি' (পৃষ্ঠা ৫৬৮)। অতএব বুঝা গেল, “হাযা খালীফাতুল্লাহিল মাহদী” হাদীসটি যে বুখারীতে নেই একথা মির্যা গোলাম আহমদ কাদিয়ানী(আ.) জানতেন এবং আগেই তা জনসমক্ষে প্রকাশ ৩. ১৩৩ পৃষ্ঠায় দ্রষ্টব্য । ািডিল

— পৃষ্ঠা ১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।