Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ যারিয়াত ৫১ ৮৫ পারাঃ ২৬ এরপর মহামহিমাৰিত আল্লাহ বলেনঃ “রাত্রির শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করতো ।' মুজাহিদ (রঃ) প্রমুখ গুরুজন বলেন যে, এর ভাবার্থ হলোঃ “তারা নামায পড়ে ।" অন্যান্য তাফসীরকারগণ বলেন, এর অর্থ হচ্ছেঃ “তারা রাত্রে (ইবাদতে) দাড়িয়ে থাকে এবং সকাল হলে তারা নিজেদের পাপের জন্যে ক্ষমা ার্থনা করে।" যেমন অন্য জায়গায় রয়েছেঃ ১:3৬ ০৯০ অর্থাৎ “সকালে তারা ক্ষমা প্রার্থনাকারী 1” (৩৪ ১৭) এই ক্ষমা প্রার্থনা যদি নামাথেই হয় তবে তো খুবই ভাল। সহীহ হাদীস গ্রন্থসমূহে সাহাবীদের একটি জামাআতের কয়েকটি রিওয়াইয়াত দ্বারা এটা প্রমাণিত যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যখন শেষ তৃতীয়াংশ রাত্রি অবশিষ্ট থাকে তখন প্রতি রাত্রে আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা প্রথম আকাশে অবতরণ করেন এবং বলেনঃ “কোন তাওবাকারী আছে কি? আমি তার তাওবা কবুল করবো। কোন ক্ষমা প্রার্থনাকারী আছে কি? আমি তাকে ক্ষমা করে দিবো । কোন যাশ্রঞ্নকারী আছে কি? আমি তাকে প্রদান করবো ।” ফজর হওয়া পর্যন্ত আল্লাহ তা'আলা এরূপই বলতে থাকেন।” আন্মাহ তা'আলা যে হযরত ইয়াকুব (আঃ) সম্পর্কে খবর, দিতে গিয়ে বলেছেন যে, তিনি তার পুত্রদেরকে বলেছিলেনঃ %/15-- | 3১4 অর্থাৎ “আমি আমার প্রতিপালকের নিকট তোমাদের জন্যে ক্ষমা প্রার্থনা করবো।” এ ব্যাপারে অধিকাংশ তাফসীরকার বলেন যে, তার এই ক্ষমা প্রার্থনা রাত্রির শেষ প্রহরেই ছিল। এরপর আল্লাহ তা'আলা মুত্তাবীদের আর একটি গুণের বর্ণনা দিচ্ছেন যে, হকের কথাও তারা ভুলে যান না। তারা যাকাত আদায় করে থাকেন৷ তারা জনগণের সঙ্গে সদাচরণ করেন, তাদের প্রতি অনুগধহ করেন এবং আত্মীয়তার সম্পর্ক যুক্ত রাখেন। তাদের ধন-সম্পদে অভাবপ্রস্ত ও বঞ্চিতদের হক রয়েছে। যেমন হযরত হুসাইন ইবনে আলী (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সেঃ) বলেছেনঃ “ভিক্ষুকের হক রয়েছে যদিও সে ঘোড়ায় চড়ে ভিক্ষা করতে আসে ।”১ হযরত ইবনে আব্বাস (রাঃ) ও হযরত মুজাহিদ (রঃ)-এর মতে মাহরম বা বঞ্চিত হলো এ ব্যক্তি যার ইসলামে কোন অংশ নেই অর্থাৎ বায়তুল মালে কোন ₹শ নেই, কোন কাজ-কামও হাতে নেই এবং কোন শিল্প ও কলা-কৌশলও তার ১. এ হাদীস ইমাম আহমাদ (রঃ) ও ইমাম আবু দাউদ (রঃ) বর্ণনা করেছেন ।

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।