0///4.00181721/10,.0017 সূরাঃ যারিয়াত ৫১ ৯১ পারাঃ ২৬ 285৫৮৫ /:55/৫৩ 2116 বে 5544 ০ ৭55 1925 1 চালিত দ2 নে তোমরা অতীত দিনে যা করেছিলে তার বিনিময়ে ।” (৬৯ঃ ২৪) অতঃপর আল্লাহ তা*আলা তাদের আন্তরিকতাপূর্ণ কাজের বিস্তারিত বিবরণ দিচ্ছেন যে, তারা রাত্রির সামান্য অংশই অতিবাহিত করতো নিদ্রায় । কোন কোন মুফাসসির বলেন যে, এখানে & শব্দটি 223 বা নেতিবাচক । তখন হযরত ইবনে আব্বাস (রাঃ) প্রমুখ গুরুজনের উক্তি হিসেবে অর্থ হবেঃ তাদের উপর এমন কোন রাত্রি অতিবাহিত হতো না যার কিছু অংশ তারা আল্লাহর স্মরণে না কাটাতেন। হয় রাত্রির প্রথমাংশে কিছু নফল পড়তেন, না হয় রাত্রির মধ্যভাগে পড়তেন। অর্থাৎ প্রত্যেক রাত্রের কোন না কোন সময় কিছু না কিছু নামায অবশ্যই পড়তেন । সারা রাত তারা শুয়ে কাটিয়ে দিতেন না। হযরত আবুল আলিয়া (রঃ) প্রমুখ মনীষী বলেন যে, এ লোকগুলো মাগরিব ও ইশার নামাযের মাঝে কিছু নফল নামায পড়তেন। হযরত ইমাম আবূ জাফর বাকির (রঃ) বলেন যে, এর ভাবার্থ হচ্ছেঃ তারা ইশার নামাযের পূর্বে ঘুমাতেন না। কোন কোন তাফসীরকার বলেন যে, এখানে শব্দটি 4,255 হয়েছে। অর্থাৎ তাদের নিদ্রা রাত্রে খুব কম হতো। কিছু সময় ঘুমাতেন এবং কিছু সময় জেগে থাকতেন। আর যখন ইবাদতে মনোযোগ দিতেন তখন সকাল হয়ে যেতো । এরপর মহান আল্লাহ বলেনঃ “রাত্রির শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করতো ।' হযরত আহনাফ ইবনে কায়েস (রঃ) এই আয়াতের এই ভাবার্থ বর্ণনা করার পর বলতেনঃ “বড়ই দুঃখজনক ব্যাপার যে, আমার মধ্যে এটা নেই।” তার ছাত্র খাজা হাসান বসরী (রঃ)-এর উক্তি রয়েছে যে, তিনি প্রায়ই বলতেনঃ “আমি যখন আমার আমল জান্নাতীদের আমলের সামনে রাখি তখন আমার আমলকে তাদের আমলের তুলনায় অতি নগণ্য দেখি। পক্ষান্তরে, যখন আমি আমার আমল জাহান্নামীদের আমলের সামনে রাখি তখন দেখি যে, তারা তো কল্যাণ হতে সম্পূর্ণরূপে দূরে ছিল। তারা ছিল আল্লাহর কিতাবকে অস্বীকারকারী এবং মৃত্যুর পর পুনজী্বনকে অবিশ্বাসকারী । সুতরাং আমার অবস্থা এ লোকদের মত যাদের সম্পর্কে মহান আল্লাহ বলেছেনঃ (2:24 2 40442 08 অর্থাৎ “তারা ভাল ও মন্দ আমল মিশ্রিত করেছে” । (৯ ৫ ১০২)
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।