0///4.00181721/10,.0017 সুরাঃ কা'ফ ৫০ ৭৩ পারাঃ ২৬ আবু ইয়ালায় রয়েছে যে, রাসূলুল্লাহ সেঃ) বলেছেনঃ “কিয়ামতের দিন আল্লাহ তা'আলা আমাকে তার সত্তার পরিচিতি প্রদান করবেন । আমি তখন সিজদায় পড়ে যাবো । আল্লাহ তাআলা তাতে খুবই সন্তুষ্ট হবেন। তারপর আমি তার এমন প্রশংসা করবো যে, তিনি অত্যন্ত খুশী হবেন। এরপর আমাকে শ'ফাআ'ত করার অনুমতি দেয়া হবে। অতঃপর আমার উম্মত জাহান্নামের উপরের পুল অতিক্রম করতে শুরু করবে । কেউ কেউ তো চোখের পলকে পার হয়ে যাবে । কেউ কেউ তা অতিক্রম করবে দ্রুতগামী ঘোড়ার চেয়েও দ্রুত গতিতে । এমন কি এক ব্যক্তি হাটুর ভরে চলতে চলতে তা অতিক্রম করবে এবং এটা হবে আমল অনুযায়ী । আর জাহান্নাম আরো বেশী চাইতে থাকবে । শেষ পর্যন্ত আল্লাহ তা'আলা তাতে তার পা রেখে দিবেন। তখন সে সংকুচিত হয়ে যাবে এবং বলবেঃ “যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে।' আমি হাউযের উপর থাকবো 1” সহাবীগণ (রাঃ) বললেনঃ “হে আন্নাহর রাসূল (সঃ)! হাউয কিঃ” উত্তরে তিনি বললেনঃ “আল্লাহর কসম! ওর পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্ট, ববফের চেয়েও ঠাণ্ডা এবং মৃগনাভী অপেক্ষাও সুগন্ধময় ৷ তথায় বরতন থাকবে ত"কাশের তারকার চেয়েও বেশী । যে ব্যক্তি ওর পানি পেয়ে যাবে সে কখনো তৃষ্দ্ত হবে না। আর যে ব্যক্তি ওর থেকে বঞ্চিত থাকবে সে কোন জায়গাতেই পা'ন পাবে না যদ্দ্বারা সে পরিতৃপ্ত হতে পারে 1” হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, জাহানাম বলবেঃ “আমার মধ্যে কোন জায়গা আছে কি যে, আমার মধ্যে আরো বেশী (সংখ্যক দানব ও 'বানবের অবস্থানের ব্যবস্থা) করা যেতে পারে?” হযরত ইকরামা (রঃ) বলেন যে, জাহান্নাম বলবেঃ “আমার মধ্যে একজনেরও আসার জায়গা আছে কিঃ আমি তো পরিপূর্ণ হয়ে গেছি।” হযরত মুজাহিদ (রঃ) বলেন যে, ওর মধ্যে জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, শেষ পর্যন্ত সে বলবেঃ “আমি পূর্ণ হয়ে গেছি।” সে আরো বলবে ঃ “আমার মধ্যে বেশীর জায়গা আছে কি?” ইমাম ইবনে জারীর (রঃ) প্রথম উক্তিটিকেই গ্রহণ করেছেন। এই দ্বিতীয় উক্তি/্টর ভাবার্থ এই যে, যেন এ গুরুজনদের মতে এই প্রশ্ন এর পরে হবে যে, আল্প,হ তা'আলা স্বীয় পদ ওর মধ্যে রেখে দিবেন। এরপর যখন তাকে প্রশ্ন করা হবে. “তুমি কি পরিপূর্ণ হয়েছো?” সে তখন জবাব দিবেঃ “আমার মধ্যে এমন কোন জায়গা বাকী আছে কি যে, কেউ সেখানে আসতে পারে?” অর্থাৎ একটুও জায়গা ফাকা নেই।
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।