70//404.301810180.001 _ সুরাঃ কা'ফ ৫০ ৭২ পারাঃ ২৬ ৩৫। সেথায় তারা যা কামনা পর পাঠ 5 টে ০059৫ ৮4৪05 ০41 ০6 করবে তা-ই পাবে এবং আমার নিট নিকট রয়েছে তারও অধিক। ০২৮ 5 যেহেতু আন্নাহ তা'আলা জাহান্নামকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি ওকে পূর্ণ করবেন, সেহেতু কিয়ামতের দিন যেসব দানব ও মানব ওর যোগ্য হবে তাদেরকে ওর মধ্যে নিক্ষেপ করা হবে এবং আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা ওকে জিজ্ঞেস করবেনঃ “তুমি পূর্ণ হয়েছো কি?” উত্তরে জাহান্নাম বলবেঃ “যদি আরো কিছু পাপী বাকী থাকে তবে তাদেরকেও আমার মধ্যে নিক্ষেপ করুন!” সহীহ বুখারী শরীফে এই আয়াতের তাফসীরে এই হাদীস রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “পাপীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং সে আরো বেশী চাইতে থাকবে । শেষ পর্যন্ত আল্লাহ তাআলা স্বীয় পা তাতে রাখবেন, তখন সে বলবেঃ “যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে ।” মুসনাদে আহমাদে এটাও রয়েছে যে, এ সময় জাহান্নাম সংকুচিত হয়ে যাবে এবং বলবেঃ আপনার ইযযতের কসম! এখন যথেষ্ট হয়েছে।” আর জান্নাতে জায়গা ফাকা থেকে যাবে, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা একটা নতুন মাখলুক সৃষ্টি করে এ জায়গা আবাদ করবেন। সহীহ বুখারীতে রয়েছে যে, একবার জান্নাত ও জাহান্নামের মধ্যে কথোপকথন হয়। জাহান্নাম বলেঃ “আমাকে প্রত্যেক অহংকারী ও উদ্ধত ব্যক্তির জন্যে তৈরী করা হয়েছে।” আর জান্নাত বলেঃ “আমার অবস্থা এই যে, যারা দুর্বল লোক, যাদেরকে দুনিয়ায় সম্মানিত মনে করা হতো না তারাই আমার মধ্যে প্রবেশ করবে ।” আল্লাহ তাআলা জান্নাতকে বলেনঃ “তুমি আমার রহমত । আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এই রহমত দান করবো ।” আর জাহান্নামকে তিনি বলবেনঃ “তুমি আমার শাস্তি । তোমার মাধ্যমে আমি যাকে ইচ্ছা শাস্তি প্রদান করবো। হ্যা, তোমরা,উভয়েই পূর্ণ হয়ে যাবে ।” তখন জাহান্নাম তো পূর্ণ হবে না, শেষ পর্যন্ত আল্লাহ তা'আলা স্বীয় পদ ওতে রাখবেন । তখন সে বলবেঃ “যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে।” এ সময় ওটা ভরে যাবে এবং ওর সমস্ত জোড় পর পর সংকুচিত হয়ে যাবে । আল্লাহ তা'আলা স্বীয় মাখলুকের কারো প্রতি কোন যুলুম করবেন না। জান্নাতে যে জায়গা বেঁচে যাবে ওটা পূর্ণ করার জন্যে মহামহিমাঘিত আল্লাহ্ অন্য মাখলুক সৃষ্টি করবেন । মুসনাদে আহমাদে জাহান্নামের উক্তি নিম্নরূপ রয়েছেঃ “ওদ্ধত্য প্রকাশকারী ও অহংকারী বাদশাহ ও শরীফ লোকেরা আমার মধ্যে প্রবেশ করবে ।” মুসনাদে
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।