///4.00181721/10-0017 সুরাঃ সাফফ ৬১ ৪৭৭ পারাঃ ২৮ হযরত ইরবায ইবনে সারিয়াহ রোঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আমি আল্লাহ তা“আলার নিকট শেষ নবী হিসেবে ছিলাম, অথচ হযরত আদম (আঃ) তখন ঠাসা মাটি রূপে ছিলেন। তোমাদেরকে আমি এর সূচনা শুনাচ্ছি। আমি আমার পিতা হযরত ইবরাহীম (আঃ)-এর দু'আ, হযরত ঈসা (আঃ)-এর শুভসংবাদ এবং আমার মাতার স্বপ্ন । নবীদের মাতাদেরকে এভাবেই স্বপ্ন দেখানো হয়ে থাকে ।”১ হযরত আবু উমামাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহ (সেঃ)-কে জিজ্ঞেস করেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আপনার কাজের সূচনা কি?” তিনি উত্তরে বলেনঃ “আমি আমার পিতা হযরত ইবরাহীম (আঃ)-এর দু'আ, হযরত ঈসা (আঃ)-এর শুভসংবাদ এবং আমার মাতা স্বপ্ন দেখেন যে, তার মধ্য হতে এক নূর বের হয় যা সিরিয়ার প্রাসাদণ্ডলোকে আলোকোজ্জ্বল করে তোলে ।”২ হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “আমাদেরকে রাসূলুল্লাহ বাদশাহ নাজ্জাশীর দেশে প্রেরণ করেন। আমরা প্রায় আশিজন লোক ছিলাম যাদের মধ্যে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ), হযরত জাফর (রাঃ), হযরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা (রাঃ), হযরত উসমান ইবনে মাযৃউন (রাঃ) এবং হযরত আবু মূসাও (রাঃ) ছিলেন। তীরা নাজ্জাশীর নিকট আসেন। আর ওদিকে কুরায়েশরা আমর ইবনুল আ"স এবং আম্মারাহ ইবনুল ওয়ালীদকে নাজ্জাশীর নিকট উপটৌকন সহ প্রেরণ করেন। তারা উভয়ে নাজ্জাশীর সামনে হাযির হয়ে তাকে সিজদাহ করে । তারপর ডানে বামে ঘুরে বসে পড়ে । এরপর আবেদন করেঃ “আমাদের আত্মীয়-স্বজনদের মধ্য হতে কতক লোক আমাদের ছ্বীন পরিত্যাগ করে বিপথগামী হয়েছে এবং আপনার দেশে চলে এসেছে । আমাদের সম্প্রদায় আমাদেরকে আপনার দরবারে এজন্যেই পাঠিয়েছে যে, আপনি তাদেরকে আমাদের সাথে আমাদের দেশে পাঠিয়ে দিবেন ।” নাজ্জাশী জিজ্ঞেস করলেনঃ “তারা কোথায়?” তারা জবাব দিলোঃ “এখানেই এই শহরেই তারা রয়েছে।” তিনি তখন সাহাবীদেরকে তার সামনে হাযির করার নির্দেশ দিলেন । নির্দেশ অনুযায়ী সাহাবীগণ শাহী দরবারে হাযির হলেন । হযরত জা*ফর (রাঃ) স্বীয় সঙ্গীদেরকে বললেনঃ “আমি আজ তোমাদের মুখোপাত্র ।” তখন সবাই তার অনুসরণ করলেন । অতঃপর তিনি সভাষদবর্গকে সালাম দিলেন, কিন্তু ১. এ হাদীসটি ইমাম আহমাদ রেঃ) বর্ণনা করেছেন। ২. এ হাদীসটিও মুসনাদে আহমাদে বর্ণিত হয়েছে।
— পৃষ্ঠা ৪৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।