///4.00181721/10-0017 সুরাঃ সাফ্ফ ৬১ ৪৬৮ পারাঃ ২৮ না সে তা পরিত্যাগ করে।” এগুলোর মধ্যে একটি অভ্যাস হলো ওয়াদা ভঙ্গ করা । শারহে বুখারীর শুরুতে আমরা এই হাদীসগুলো পূর্ণভাবে ব্যাখ্যা করেছি। সুতরাং আল্লাহর জন্যেই সমস্ত প্রশংসা । এ জন্যেই এখানেও আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা অত্যন্ত জোর দিয়ে বলেনঃ তোমরা যা কর না তোমাদের তা বলা আন্রাহর দৃষ্টিতে অতিশয় অসন্তোষজনক। হযরত আব্দুল্লাহ ইবনে আমির ইবনে রাবীআহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সেঃ) আমাদের নিকট আগমন করেন, এ সময় আমি নাবালক ছিলাম । খেলা করার জন্যে আমি বের হলে আমার মাতা আমাকে ডাক দিয়ে বললেনঃ “হে আল্লাহর বান্দা! এসো, তোমাকে কিছু দিচ্ছি।” তখন রাসূলুল্লাহ (সঃ) আমার মাতাকে বললেনঃ “সত্যি কি তুমি তোমার ছেলেকে কিছু দিতে চাও?" আমার মাতা উত্তরে বললেনঃ “জ্বী হ্যা, খেজুর দিতে চাই ।” রাসূলুল্লাহ (সঃ) তখন বললেনঃ “তাহলে ভাল, অন্যথায় জেনে রেখো যে, যদি কিছুই না দেয়ার ইচ্ছা করতে তবে মিথ্যা বলার পাপ তোমার উপর লিখা হতো (তোমাকে মিথ্যাবাদিনী হিসেবে গণ্য করা হতো)।”১ ইমাম মালিক (রঃ) বলেন যে, যদি ওয়াদার সাথে ওয়াদাকৃত ব্যক্তির তাগীদের সম্পর্ক থাকে তবে এ ওয়াদা পুরো করা ওয়াজিব হয়ে যাবে । যেমন কেউ যদি কাউকেও বলেঃ “তুমি বিয়ে কর, আমি তোমাকে দৈনিক এতো এতো দিতে থাকবো ।” তার কথা মত যদি এ লোকটি বিয়ে করে নেয় তবে যতদিন এ বিয়ে টিকে থাকবে ততদিন এ ব্যক্তির উপর তার ওয়াদা মুতাবিক দিতে থাকা ওয়াজিব হবে । কেননা, তাতে মানুষের এমন হকের সম্পর্ক সাব্যস্ত হয়ে গেছে যার উপর তাকে কঠিনভাবে জবাবদিহি করতে হবে । জমহুরে মাযহাব এই যে, ওয়াদা পূরণ করা সাধারণভাবে ওয়াজিবই নয়। এই আয়াতের জবাব তারা এই দেন যে, যখন জনগণ তাদের উপর জিহাদ ফরয হওয়া কামনা করলো এবং তা তাদের উপর ফরয হয়ে গেল তখন কতক লোক ভীত ও চিন্তিত, হয়ে পড়লো, | ৫৮৫28 2ঠ৫৩ 27৮/1 এবং জিহাদ হতে বিমুখ হয়ে গেল। এ সময় (০১:৯৮ 1১-০। ৮1 টি এত 9147 3 -এই আয়াতটি অবতীর্ণ হলো । যেমন অন্য জায়গায় রয়েছেঃ ১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) ও ইমাম আবূ দাউদ (রঃ) বর্ণনা করেছেন।
— صفحة ٤٦٩ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.