Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

///4.00181721/10-0017 সূরাঃ মুমতাহিনাহ্‌ ৬০ ৪৬৩ পারাঃ ২৮ উম্মে মুলায়েম (রাঃ), ধার নাম এ দুই মহিলার মধ্যে রয়েছে যারা বিলাপ না করার বায়আত পূর্ণ করেছিলেন, তিনি হলেন মুলহানের কন্যা এবং হযরত আনাস (রাঃ)-এর মাতা । অন্য একটি রিওয়াইয়াতে আছে যে, যে মহিলাটি বিনিময় হিসেবে বিলাপ করার অনুমতি চেয়েছিল, স্বয়ং রাসূলুল্লাহ (সঃ) তাকে অনুমতি দিয়েছিলেন এটাই হলো এ মা'রূফ বা সৎকার্য যাতে অবাধ্যতা নিষিদ্ধ। বায়আতকারিণীদের মধ্য হতে একজন মহিলা বলেছিলেনঃ “সৎকার্ধে আমরা রসূলুল্লাহ (সঃ)-কে অমান্য করবো না।” এর দ্বারা উদ্দেশ্য হলোঃ বিপদের সময় আমরা মুখ নুচবো না, চুল কাটাবো না, কাপড় ফাড়বো না এবং হায়, হায় করবো না। হযরত উম্মে আতিয়্যা রোঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “রাসূলুল্লাহ্‌ (সঃ) যখন মদীনায় আমাদের নিকট শুভাগমন করেন তখন একদা তিনি নির্দেশ দেন যে, সমস্ত আনসারিয়্যাহ্‌ মহিলা যেন একটি ঘরে একত্রিত হয় । অতঃপর তিনি হযরত উমার ইবনে খাত্তাব (রাঃ)-কে তথায় প্রেরণ করেন। হযরত উমার (রাঃ) তখন দরযার উপর দাড়িয়ে যান এবং সালাম করেন। আমরা তার সালামের জবাব দিই। অতঃপর তিনি বলেনঃ “আমি রাসূলুল্লাহ্‌ (সঃ)-এর দূতরূপে আপনাদের নিকট আগমন করেছি।” আমরা বললামঃ আমরা রাসূলুল্লাহ্‌ (সঃ) এবং তার দূতকে মুবারকবাদ জানাচ্ছি । তিনি বললেনঃ “রাসূলুল্লাহ্‌ (সঃ)-এর নির্দেশক্রমে আমি আপনাদেরকে নির্দেশ দিচ্ছি যে, আপনারা আল্লাহ্‌র সাথে কোন শরীক না করার, ছুরি না করার এবং ব্যভিচার না করার বায়আত আমার কাছে করবেন।” আমরা বললামঃ “আমরা প্রস্তুত আছি এবং স্বীকার করছি। অতঃপর তিনি বাইরে দীড়িয়েই স্বীয় হস্ত ভিতরের দিকে বাড়িয়ে দিলেন এবং আমরাও আমাদের হস্তগুলো ভিতরেই বাড়িয়ে দিলাম । তিনি বললেনঃ “হে আল্লাহ্‌! আপনি সাক্ষী থাকুন!” তারপর আমাদেরকে নির্দেশ দেয়া হলো যে, আমরা যেন আমাদের খতুবতী নারীদেরকে এবং যুবতী ও কুমারী মেয়েদেরকে ঈদের মাঠে নিয়ে যাই। জুমআর নামায আমাদের উপর ফরয নয়। আমরা যেন জানাযার সাথে গমন না করি।” হাদীসের বর্ণনাকারী ইসমাঈল (রাঃ) বলেনঃ “আমি হযরত উম্মে আতিয়্যাহ্‌ (রাঃ)-কে জিজ্ঞেস করি- সংকার্ষে নারীরা রাসূলুল্লাহ্‌ (সঃ)-এর অবাধ্য হবে না এ কথার অর্থ কি?” তিনি উত্তরে বলেনঃ “এর অর্থ এই যে, তারা বিলাপ করবে না।”১ ১. এটা ইমাম ইবনে জারীর (রঃ) বর্ণনা করেছেন।

— পৃষ্ঠা ৪৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।