Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ মুমতাহিনাহ্‌ ৬০ ৪৬২ পারাঃ ২৮ হতে নিষেধ করবেন তা হতে তারা বিরত থাকবে । আল্লাহ্‌ তা“আলা স্বীয় নবী (সেঃ)-এর আনুগত্যও শুধু মা*রূফ বা সৎকার্ষের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন। আর মা'রূফই হচ্ছে আনুগত্য । ইবনে যায়েদ (রঃ) বলেনঃ “দেখুন, সবেত্তিম ও সর্বশ্রেষ্ঠ সৃষ্টি রাসূলুল্লাহ (সেঃ)-এর আনুগত্য করার হুকুমও শুধু সৎকার্যেই রয়েছে। এই বায়আত গ্রহণের দিন রাসূলুল্লাহ্‌ (সঃ) নারীদের নিকট হতে মৃতের উপর বিলাপ না করার স্বীকৃতিও নিয়েছিলেন, যেমন হযরত উম্মে আতিয়্যা (রাঃ)-এর হাদীসে গত হয়েছে। হযরত কাতাদাহ্‌ রেঃ) বলেন, আমাদের কাছে বর্ণনা করা হয়েছে- এই বায়আতে এও ছিল যে, গাইরি মুহরিম বা বিবাহ নিষিদ্ধ নয় এরূপ পুরু লোকের সঙ্গে যেন নারীরা কথা না বলে। তখন হযরত আবদুর রহমান ইবনে আউফ (রোঃ) বললেনঃ “হে আল্লাহ্‌র রাসূল (সঃ)! কোন কোন সময় এমনও হয় যে, আমরা বাড়ীতে থাকি না এমতাবস্থায় আমাদের বাড়ীতে মেহমান এসে পড়ে (এ সময়ও কি আমাদের স্ত্রীরা মেহ্‌মানের সাথে কথা বলতে পারবে না?)।” উত্তরে রাসূলুল্লাহ্‌ (সঃ) বললেনঃ “তাদের সাথে কথা বলতে নিষেধ করা আমার উদ্দেশ্য নয় তোদের সাথে প্রয়োজনীয় কথা বলতে আমি নিষেধ করছি না)।”১ হযরত হাসান (রাঃ) বলেন যে, রাসূলুল্লাহ্‌ (সঃ) এই বায়আত গ্রহণের সময় নারীদেরকে মুহরিম ছাড়া অন্য কোন পুরুষ লোকের সাথে কথা বলতে নিষেধ করেছিলেন। তিনি বলেছিলেনঃ “কোন কোন লোক এমনও আছে যে, সে বেগানা নারীর সাথে কথা বলে মজা উপভোগ করে থাকে, এমনকি তার উরদ্বয়ের মধ্যবতী অঙ্গ হতে মযী বেরিয়ে পড়ে ।”২ উপরে হাদীস বর্ণিত হয়েছে যে, মৃতের উপর বিলাপ না করার শর্তের উপর একটি নারী বলেছিলঃ “অমুক গোত্রের মহিলারা আমার বিলাপের সময় আমার সাথে বিলাপে যোগ দিয়ে আমাকে সাহায্য করেছে। সুতরাং তাদের বিলাপের সময় আমিও তাদের সাথে যোগ দিয়ে অবশ্যই বিনিময় প্রদান করবো ।” তখন তাকে তাদের বিলাপে যোগ দেয়ার জন্যে যেতে বলা হয়। সুতরাং সে যায় ও তাদের বিলাপে যোগ দেয় এবং সেখান হতে ফিরে এসে আর বিলাপ না করার উপর বায়আত করে। ১. এ হাদীসটি ইমাম ইবনে জারীর (রঃ) বর্ণনা করেছেন। ২. এ হাদীসটি বর্ণনা করেছেন ইমাম ইবনে আবি হাতিম (রঃ)।

— পৃষ্ঠা ৪৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।