///4.00181721/10-0017 সুরাঃ মুমতাহিনাহ্ ৬০ ৪৬১ পারাঃ ২৮ হযরত সামরা (রাঃ) বর্ণিত হাদীসে ব্যভিচারের শাস্তি জাহান্নামের অগ্নির যন্ত্রণাদায়ক শাস্তি রূপে বর্ণিত হয়েছে। হযরত আয়েশা (রাঃ) হতে বর্ণিত আছে যে, হযরত ফাতিমা বিনতে উৎবাহ্ (রাঃ) যখন বায়আত,করার জন্যে আগমন করেন এবং তার সামনে রাসূলুল্লাহ (সই)... 2 ০৮৫ 46290৬2% বর্ঠ -এ আয়াতটি পাঠ করেন তখন তিনি তার হাতখানা তার মাথার উপর রাখেন। রাসূলুল্লাহ্ সেঃ) তাঁর এই লজ্জা দেখে মুগ্ধ. হন। তখন হযরত আয়েশা (রাঃ) বলেনঃ “সবাই এই শর্তগুলোর উপর বায়আত করেছে ।” একথা শুনে তিনিও বায়আত করেন।৯ রাসূলুল্লাহ্ সঃ)-এর বায়আত গ্রহণের পদ্ধতি উপরে বর্ণিত হয়েছে। আল্লাহ তা“আলার উক্তিঃ “তারা তাদের সন্তানদেরকে হত্যা করবে না।' এই হুকুমটি সাধারণ । ভূমিষ্ট হয়ে গেছে এরূপ সন্তানও এই হুকুমেরই আওতায় পড়ে । যেমন জাহেলিয়াত যুগের লোকেরা তাদের এরূপ সন্তানকে পানাহারের ভয়ে হত্যা করতো । আর সন্তান গর্ভপাত করাও এই নিষেধাজ্ঞারই আওতাধীন, হয় তা এই ভাবেই হোক যে ওঁষধের মাধ্যমে গর্ভধারণই করবে না, না হয় গর্ভস্থ সন্তানকে কোন প্রকারে ফেলে দিবে । মহামহিমাৰিত আল্লাহ্ বলেনঃ “তারা সঙ্ঞানে কোন অপবাদ রচনা করে রটাবে না।” হযরত ইবনে আব্বাস (রাঃ) প্রমুখ গুরুজন এর একটি ভাবার্থ এই বর্ণনা করেছেন যে, তারা তাদের স্বামীর সন্তান ছাড়া অন্যের সন্তানকে তাদের স্বামীর সন্তান বলবে না। হযরত আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, যখন মুলাআনার (স্বামী-স্ত্রীর একে অপরের উপর লা'নত করা) আয়াত অবতীর্ণ হয় তখন রাসূলুল্লাহ্ (সঃ) বলেনঃ “যে নারী (সন্তানকে) এমন কওমের মধ্যে প্রবেশ করায় যে এ কওমের নয় তার সাথে আল্লাহ্র কোনই সম্পর্ক নেই । আর যে পুরুষ তার সন্তানকে অস্বীকার করে অথচ সে তার দিকে তাকায়, আল্লাহ্ তা'আলা এ ব্যক্তি হতে আড়াল হয়ে যাবেন এবং পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত মানুষের সামনে তাকে অপদস্থ করবেন।”২ . মহান আল্লাহ্ বলেনঃ “তারা সৎকার্ষে তোমাকে (নবী সঃ-কে) অমান্য করবে না।” অর্থাৎ রাসূলুল্লাহ্ (সঃ) যা নির্দেশ দিবেন তা তারা মেনে চলবে এবং যা ১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন। ২. এ হাদীসটি ইমাম আবু দাউদ (রঃ) বর্ণনা করেছেন ।
— পৃষ্ঠা ৪৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।