Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

0///4.00181721/10,.0017 সু্রাঃ হুজুরাত ৪৯ ৪৫ পারাঃ ২৬ হযরত আয়েশা (োঃ) হতে বর্ণিত আছে যে, আল্লাহকে ভয় করে এরূপ লোক ছাড়া দুনিয়ার কোন জিনিস এবং কোন লোক রাসূলুল্লাহ (সঃ)-কে কখনো মুগ্ধ করতো না।”১ মহান আল্লাহ বলেনঃ “আল্লাহ তোমাদের সম্পর্কে সবকিছু জানেন এবং তোমাদের সমস্ত কাজ-কর্মের খবর রাখেন ।' হিদায়াত লাভের যে যোগ্য তাকে তিনি হিদায়াত দান করে থাকেন এবং যে এর যোগ্য নয় সে সুপথ প্রাপ্ত হয় না। করুণা ও শাস্তি আল্লাহ তা'আলার ইচ্ছার উপর নির্ভরশীল । ফযীলত বা মর্যাদা তারই হাতে । তিনি যাকে চান তাকে বুযুগাঁ দান করে থাকেন। সমস্ত বিষয়ের খবর তিনি রাখেন। কিছুই তার জ্ঞান বহির্ভূত নয়। এই আয়াত এবং উপরে বর্ণিত হাদীসগুলোকে দলীল রূপে গ্রহণ করে আলেমগণ বলেন যে, বিবাহে বংশ ও আভিজাত্য শর্ত নয়। দ্বীন ছাড়া অন্য কোন শর্তই ধর্তব্য নয়। কোন কোন আলেমের মতে বংশ ও আভিজাত্যের বিচার বিবেচনা করাও শর্ত। এঁদের অন্য দলীল রয়েছে, যা ইলমে ফিকাহর কিতাবগুলোতে বর্ণিত হয়েছে। আর আমরাও এগুলোকে কিতাবুল আহকামে বর্ণনা করেছি। সুতরাং সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলারই প্রাপ্য । হযরত আবদুর রহমান (রঃ) হতে বর্ণিত আছে যে, বানু হাশেম গোত্রের একটি লোককে তিনি বলতে শুনেনঃ “রাসূলুল্লাহ (সঃ)-এর সাথে আমিই সবচেয়ে বেশী সম্পর্কযুক্ত।” তখন আর একটি লোক বলেনঃ “রাসূলুল্লাহ (সঃ)-এর সাথে তোমার যে সম্পর্ক রয়েছে তদপেক্ষা বেশী সম্পর্ক তার সাথে আমার রয়েছে।”২ ১৪। আরব মরুবাসীগণ বলেঃ ০৫ ৮৮৮০/) 2,৮৮৫ 4 এ আমরা ঈমান আনলাম; তুমি 7 ৬১ ৩০1 ৩0৮৪ ৩৫৩ -১£ বলঃ তোমরা ঈমান আননি, কগ৫গতঠিঠগ 5 ৪ 1৮০৮ ০৩ বরং তোমরা বলঃ আমরা ৮০119195051 ১ 2০ পিল আত্মসমর্পণ করেছি; কারণ ০১০.) ডি ঈমান এখনো তোমাদের অন্তরে চি রতিতা প্রবেশ করেনি । যদি তোমরা নালএ ১. এ হাদীসটিও মুসনাদে আহমাদে বর্ণিত হয়েছে। ২. এটা ইমাম তিবরানী (রঃ) বর্ণনা করেছেন ।

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।