Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

///4.00181721/10-0017 সূরাঃ মুমতাহিনাহ্‌ ৬০ ৪৫৭ পারাঃ ২৮ নবী (সঃ) ঈদের দিনেও নারীদের নিকট হতে এই বিষয়গুলোর উপর বায়আত গ্রহণ করতেন। সহীহ্‌ বুখারীতে হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেনঃ “আমি রমযানের ঈদের নামাযে রাসূলুল্লাহ্‌ (সঃ)-এর সাথে, হযরত আবু বকর (রাঃ)-এর সাথে, হযরত উমার (রাঃ)-এর সাথে এবং হযরত উসমান (রাঃ)-এর সাথে নামায পড়েছি। তারা প্রত্যেকেই খুতবার পূর্বে নামায পড়তেন । একবার রাসূলুল্লাহ (সঃ) খুতবার অবস্থায় মিন্বর হতে নেমে পড়েন। এখনো যেন এ দৃশ্য আমার চোখের সামনে রয়েছে। লোকদেরকে বসানো হচ্ছিল এবং তিনি তাদের মধ্য দিয়ে আসছিলেন। অবশেষে তিনি স্ত্রী লোকদের নিকট আসেন। তার সাথে হযরত, বিলালও (রাঃ),ছিলেন। সেখানে গিয়ে তিনি . 40554500002 ৫৫ (ও এই আয়াতটি তিলাওয়াত করেন। অতঃপর তিনি নারীদেরকে প্রশ্নু করেনঃ “তোমরা এই অঙ্গীকারের উপর অটল থাকবে তো?” একজন স্ত্রী লোক জবাবে বললেনঃ “হে আল্লাহ্‌র রাসূল (সঃ)! হ্যা (আমরা এর উপ দৃঢ়ভাবে কায়েম থাকবো) ।” অন্য কোন স্ত্রীলোক জবাব দিলো না। হাদীসটির বর্ণনাকারী হযরত হাসান রেঃ)-এর জানা নেই যে, যে মহিলাটি জবাব দিয়েছিলেন তিনি কে ছিলেন। অতঃপর রাসূলুল্লাহ্‌ (সঃ) মহিলাদেরকে বলেনঃ “তোমরা দান-খায়রাত কর।” হযরত বিলাল (রাঃ) তার কাপড় বিছিয়ে দিলেন। তখন নারীরা তাদের পাথর বিহীন ও পাথরযুক্ত আংটিগুলো আল্লাহ্‌র ওয়াস্তে দান করতে লাগলেন মুসনাদে আহমাদের রিওয়াইয়াতে হযরত উমাইমাহ্‌ (রাঃ)-এর বায়আতের বর্ণনায় এ আয়াত ছাড়াও এটুকু আরো রয়েছে যে, মৃতের উপর বিলাপ না করা এবং অজ্ঞতার যুগের মত সাজ-সঙ্জা করে অপর পুরুষকে না দেখানো । সহীহ্‌ বুখারী ও সহীহ্‌ মুসলিমে রয়েছে যে, রাসূলুল্লাহ্‌ (সঃ) এক মজলিসে পুরুষদেরকেও বলেনঃ “আমার নিকট এ বিষয়গুলোর উপর বায়আত কর যা এই আয়াতে রয়েছে। যে ব্যক্তি এই বায়আতকে ঠিক রাখবে তার পুরস্কার আল্লাহ্‌ তা“আলার নিকট রয়েছে আর যে ব্যক্তি এর বিপরীত কিছু করবে এবং তা মুসলিম হুকুমতের কাছে গোপন বা অপ্রকাশিত থাকবে তার হিসাব আল্লাহ্‌ তা'আলার নিকট রয়েছে। তিনি ইচ্ছা করলে ক্ষমা করবেন এবং ইচ্ছা করলে শাস্তি দিবেন।” হযরত উবাদাহ্‌ ইবনে সামিত (রাঃ) বলেনঃ “আকাবায়ে উলায় (প্রথম আকাবায়) আমরা বারজন লোক রাসূলুল্লাহ্‌ (সঃ)-এর কাছে বায়আত করি এবং

— পৃষ্ঠা ৪৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।