///4,00181721/10-0017 সূরাঃ মুমতাহিনাহ্ ৬০ ৪৫৬ পারাঃ ২৮ মহিলাকে রাসূলুল্লাহ্ (সঃ)-এর নিকট পাঠালাম এই উদ্দেশ্যে যে, স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা ও প্রতারণা করার অর্থ কি তা যেন সে তাকে জিজ্ঞেস করে। উত্তরে তিনি বললেনঃ “এর অর্থ এই যে, তুমি তোমার স্বামীর মাল গোপনে তার অজান্তে কাউকেও দিবে না।”১ হযরত আয়েশা বিনতে কুদামাহ্ (রাঃ) বলেনঃ “আমি আমার মাতা রায়েতাহ্ বিনতে সুফিয়ান খুযাইয়্যাহ্ (রাঃ)-এর সাথে রাসূলুল্লাহ্ (সঃ)-এর নিকট বায়আত গ্রহণকারিণীদের মধ্যে ছিলাম । রাসূলুল্লাহ্ (সঃ) বললেনঃ “আমি এই মর্মে তোমাদের বায়আত নিচ্ছি যে, তোমরা আন্মাহ্র সাথে কোন শরীক স্থির করবে না, ছুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তানদেরকে হত্যা করবে না, সজ্ঞানে কোন অপবাদ রচনা করে রটাবে না এবং সৎকার্ধে আমাকে অমান্য করবে না।” নারীরা স্বীকারোক্তি করছিল । আমার মাতার নির্দেশক্রমে আমিও স্বীকার করলাম এবং বায়আত গ্রহণ কারিণীদের মধ্যে শামিল হয়ে গেলাম ।”২ হযরত উম্মে আতিয়্যাহ্ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “আমরা রাসূলুল্লাহ্ রর এর নিকট বায়আত করলাম, তখন তিনি আমাদের সামনে গড (4 -এ আয়াতটি পাঠ করলেন এবং তিনি আমাদেরকে মৃতের উপর বিলাপ 5 165-552 মাঝেই একজন মহিলা তার হাতখানা টেনে নেয় এবং বলেঃ “মৃতের উপর বিলাপ করা হতে বিরত থাকার উপর বায়আত করছি না। কারণ অমুক মহিলা আমার অমুক মৃতের উপর বিলাপ করার কাজে আমাকে সাহায্য করেছে। এর বিনিময় হিসেবে তার মৃতের উপর আমাকে বিলাপ করতেই হবে।” রাসূলুল্লাহ্ (সঃ) এ কথা শুনে নীরব থাকলেন, কিছুই বললেন না। অতঃপর সে চলে গেল। কিন্তু অল্পক্ষণ পর সে ফিরে এসে বায়আত করলো । সহীহ মুসলিমেও এ হাদীসটি আছে। তাতে এও রয়েছে যে, এই শর্তটি শুধু এ মহিলাটি এবং হযরত উম্মে সুলাইম বিনতে মুলহানই (রাঃ) পুরো করেছিলেন। সহীহ বুখারীর অন্য রিওয়াইয়াতে আছে যে, পাচজন মহিলা এই অঙ্গীকার পূর্ণ করেছিলেন। তীরা হলেন উম্মে সুলাইম (রাঃ), উম্মুল আলা (রাঃ), আবূ সাবরার কন্যা ও হযরত মুআয (রাঃ)-এর স্ত্রী এবং আর দুই জন মহিলা । অথবা আবূ সাবরার কন্যা ও হযরত মুআয (রাঃ)-এর স্ত্রী এবং আর একজন মহিলা । ১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন। ২. এই হাদীসটিও ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন।
— পৃষ্ঠা ৪৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।