///4.00181721/10-0017 সূরাঃ মুমতাহিনাহ্ ৬০ 8৫৫ পারাঃ ২৮ করলাম ।” এটা নয় যে, তিনি তাদের হাতে হাত রাখতেন । আল্লাহ্র কসম! বায়আত গ্রহণের সময় তিনি কখনো কোন নারীর হাতে হাত রাখেননি । শুধু মুখে বলতেনঃ “আমি এই কথাগুলোর উপর তোমাদের বায়আত গ্রহণ করলাম ।” হযরত উমাইমাহ্ বিনতে রুকাইকাহ্ রোঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “কয়েকজন মহিলার সাথে আমিও রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট বায়আত গ্রহণের জন্যে হাযির হই। তখন রাসূলুল্লাহ্ (সঃ) কুরআনের এই আয়াত অনুযায়ী আমাদের নিকট হতে আহাদ-অঙ্গীকার গ্রহণ করেন । আমরা এগুলো স্বীকার করে নিলে তনি বলেনঃ “আমরা আমাদের শক্তি ও সাধ্য অনুসারে পালন করবো' একথাও বল। আমরা বললামঃ আমাদের প্রতি আল্লাহ্ ও তার রাসূল (সঃ)-এর করুণা আমাদের নিজেদের চেয়েও বেশী । আমরা বললামঃ হে আল্লাহ্র রাসূল (সঃ)! আমাদের সাথে মুসাফাহা (করমর্দন) করবেন নাঃ তিনি উত্তরে বললেনঃ “না, আমি বেগানা নারীদের সাথে করমর্দন করি না। আমার একজন নারীকে বলে দেয়া একশ" জন নারীর জন্যে যথেষ্ট ।”১ মুসনাদে আহমাদে এটুকু বেশীও রয়েছে যে, হযরত উমাইমাহ্ (রাঃ) বলেনঃ “তিনি আমাদের মধ্যে কোন মহিলার সাথে মুসাফাহা করেননি ।” হযরত উমাইমাহ্ নাম্নী এই মহিলাটি হযরত খাদীজা (রাঃ)-এর তগ্ী ও হযরত ফতিমা (রাঃ)-এর খালা হতেন। হযরত সালমা বিনতে কায়েস (রোঃ) হতে বর্ণিত, যিনি রাসূলুল্লাহ্ (সঃ)-এর খালা ছিলেন, তার সাথে দুই কিবলামুখী হয়ে নামায পড়েছেন এবং যিনি বানী আদী ইবনে নাজ্জার গোত্রের একজন মহিলা ছিলেন, তিনি বলেন, আনসারদের নারীদের সাথে বায়আত গ্রহণের জন্যে আমিও রাসূলুল্লাহ্ (সঃ)-এর খিদমতে হাষির হয়েছিলাম । যখন তিনি আমাদের উপর শর্ত করলেন যে, আমরা আল্লাহ্র সাথে কোন কিছুকে শরীক করবো না, চুরি করবো না, ব্যভিচার করবো না, নিজেদের সন্তানদেরকে হত্যা করবো না, সঙ্ঞানে কোন অপবাদ রচনা করে রটাবো না এবং সৎকার্ষে তাকে অমান্য করবো না, তারপর তিনি এ কথাও বললেনঃ “তোমরা তোমাদের স্বামীদের সাথে বিশ্বাসঘাতকতা ও প্রতারণা করবে না।” তখন আমরা এগুলো স্বীকার করে নিয়ে বায়আত গ্রহণ করলাম এবং ফিরে যেতে উদ্যত হলাম । হঠাৎ করে আমার একটি কথা স্মরণ হওয়ায় আমি একজন ১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ), ইমাম তিরমিযী (রঃ), ইমাম নাসাঈ (রঃ) এবং ইমাম ইবনে মাজাহ্ (রঃ) বর্ণনা করেছেন । ইমাম তিরমিযী (রঃ) এটাকে হাসান সহীহ্ বলেছেন।
— পৃষ্ঠা ৪৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।