Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ মুমতাহিনাহ্‌ ৬০ 8৪৬ পারাঃ ২৮ ইবনে শিহাব (রঃ) বলেন যে, হ্যরত আবু সুফিয়ান, (রাঃ)-এর ব্যাপারেই ৬.০ | পেরি পিপি এই আয়াতটি অবতীর্ণ হয়। সহীহ্‌ মুসলিমে হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, হযরত আবু সুফিয়ান (রাঃ) ইসলাম গ্রহণ করার পর রাসূলুল্লাহ্‌ (সঃ)-কে বলেনঃ “হে আল্লাহ্‌র রাসূল (সঃ)! আমার তিনটি আবেদন রয়েছে। যদি অনুমতি দেন তবে তা আরয করি।” রাসূলুল্লাহ্‌ (সঃ) বললেনঃ “ঠিক আছে, বল।” তখন তিনি বললেনঃ “আমাকে আপনি অনুমতি দিন যে, আমি কাফিরদের সাথে যুদ্ধ করতে থাকবো যেমন (পূর্বে) মুসলমানদের সাথে যুদ্ধ করতাম ।” রাসূলুল্নাহ (সঃ) বললেনঃ “হ্যা ঠিক আছে)।” তিনি বললেনঃ “আমার পুত্র মুআবিয়া রোঃ)-কে আপনার অহী লেখক নিযুক্ত করুন!” রাসূলুল্লাহ্‌ (সঃ) বললেনঃ “হ্যা তোই ' হবে)।” অতঃপর তিনি বললেনঃ “আমার উত্তম আরবী কন্যা উম্মে হাবীবাহ্‌ (রাঃ)-কে আপনি বিয়ে করে নিন!” রাসূলুল্লাহ্‌ (সঃ) এটাও মেনে নিলেন। এ ব্যাপারে সমালোচনা আছে যা পূর্বে গত হয়েছে। এরপর মহামহিমান্বিত আল্লাহ্‌ বলেনঃ “যেসব কাফির তোমাদের বিরুদ্ধে ধর্মযুদ্ধে অবতীর্ণ হয়নি এবং তোমাদেরকে বহিষ্কারও করেনি, যেমন স্ত্রীলোক এবং দুর্বল লোকেরা, তাদের সাথে তোমরা সদ্যবহার, ইহসান এবং আদল ও ইনসাফ করতে থাকো। এরূপ করতে আল্লাহ্‌ তাবারাকা ওয়া তাআলা তোমাদেরকে নিষেধ করেন না। বরং তিনি তো এরপ ন্যায়পরায়ণ লোকদেরকে ভালবাসেন । হযরত আসমা বিনতে আবি বকর (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “আমার মাতা মুশ্রিকা থাকা অবস্থায় আমার নিকট আগমন করে, এটা এ যুগের ঘটনা যখন রাসূলুল্লাহ্‌ (সেঃ) ও মন্কার কুরায়েশদের মধ্যে সন্ধিপত্র স্বাক্ষরিত ছিল। আমি তখন নবী (সঃ)-এর নিকট এসে বললামঃ হে আল্লাহ্‌র রাসূল (সঃ)! আমার মাতা আমার নিকট আগমন করেছে এবং সে ইসলাম হতে বিমুখ। সুতরাং আমি তার সাথে (আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে) মিলিত হবো?” তিনি উত্তরে বললেনঃ “হ্যা, তুমি তোমার মাতার সাথে মিলিত হও €ও আত্মীয়তার সম্পর্ক বজায় রেখো)।”১ ১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন এবং ইমাম বুখারী (রঃ) ও ইমাম মুসলিম €রঃ) এটা তাখরীজ করেছেন।

— পৃষ্ঠা ৪৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।