Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

///4.00181721/10-0017 সূরাঃ মুমতাহিনাহ্‌ ৬০ ৪৩৮ পারাঃ ২৮ মহান আল্লাহ্‌ বলেনঃ তোমরা সত্যিই যদি আমার পথে জিহাদের উদ্দেশ্যে বেরিয়ে থাকো এবং আমার সন্তুষ্টিকামী হও তবে কখনো এঁ কাফিরদের সাথে বন্ধুত স্থাপন করো না যারা আমার শক্র, আমার দ্বীনের শক্র এবং তোমাদের জান ও মালের ক্ষতি সাধনকারী। এটা কতই না বড় ভুল যে, তোমরা গোপনীয়ভাবে তাদের সাথে বন্ধৃতু রাখবে! এই গোপনীয়তা কি আল্লাহ্‌ তা'আলার কাছে গোপন থাকতে পারে যিনি প্রকাশ্য ও গোপনীয় সব কিছুরই খবর রাখেন? অন্তরের রহস্য. এবং নফ্সের কুমন্ত্রণাও যিনি পূর্ণরূপে অবগত । সুতরাং জেনে রেখো যে, যে কেউই এ কাফিরদের সাথে বন্ধুত্ব রাখবে সে সরল পথ হতে বিষ্যত হয়ে পড়বে । আল্লাহ্‌ তাবারাকা ওয়া তা'আলা বলেনঃ তোমরা কি বুঝ না যে, এই কাফিররা যদি সুযোগ পায় তবে তারা তাদের হাত পা দ্বারা তোমাদের ক্ষতি সাধন করতে বিন্দুমাত্র ক্রটি করবে না এবং মন্দ কথা বলা হতে রসনাকে মোটেই সংযত রাখবে নাঃ তোমাদের ক্ষতিসাধন করতে তারা সাধ্যমত চেষ্টা করবে এবং সুযোগ পেলে একটুও পিছ পা হবে না। তাদের মত তোমরাও কাফির হয়ে যাও এ কাজে তারা তাদের সর্বশক্তি নিয়োগ করবে। কাজেই তোমরা যখন তাদের আভ্যন্তরীণ ও বাহ্যিক অবস্থা পূর্ণরূপে অবগত রয়েছো তখন কি করে তাদেরকে বন্ধু মনে করে নিজেদের পথে নিজেরাই কাটা গাড়ছো? মোটকথা, মুসলমানদেরকে কাফিরদের উপর ভরসা করতে এবং তাদের সাথে গভীরভাবে ভালবাসা স্থাপন করে মেলামেশা করতে কঠোরভাবে নিষেধ করা হচ্ছে। মহান আল্লাহ্‌ মুসলমানদেরকে এমন কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যা তাদেরকে তাদের হতে পৃথক থাকতে উদ্ুদ্ধ করবে । তিনিষ্কবলেনঃ তোমাদের আত্মীয়-স্বজন . ও সন্তান-সন্ততি কিয়ামতের দিন তোমাদের কোন কাজে আসবে না, অথচ চাচ্ছ! এটা তোমাদের বড়ই নির্বুদ্ধিতার পরিচয় । না আল্লাহ্‌ তা'আলার পক্ষ হতে আগত ক্ষতি কেউ রোধ করতে পারে এবং না তার প্রদত্ত লাভে কেউ বাধা দিতে পারে । নিজের আত্মীয়-স্বজনদের কুফরীর উপর যে আনুকূল্য করলো সে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিলো । আত্মীয় যেমনই হোকনা কেন, কোনই লাভ নেই। হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, একটি লোক রাসূলুল্লাহ্‌ (সঃ)-কে জিজ্ঞেস করলোঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমার (মৃত) পিতা কোথায় আছে (জান্নাতে, না জাহান্নামে)?” উত্তরে রাসূলুল্লাহ্‌ (সঃ) বললেনঃ “জাহান্নামে

— পৃষ্ঠা ৪৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।