Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ হাশর ৫৯ 9 পারাঃ ২৮ হযরত নাঈম ইবনে নামহাহ্‌ (রোঃ) হতে বর্ণিত আছে যে, হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) তার এক ভাষণে বলেনঃ “তোমরা কি জান না যে, তোমরা সকাল-সন্ধ্যায় তোমাদের নির্দিষ্ট সময়ের দিকে অগ্রসর হচ্ছ? সুতরাং তোমাদের উচিত যে, তোমরা তোমাদের জীবনের সময়গুলো আল্লাহ্‌র আনুগত্যের কাজে কাটিয়ে দিবে। আর এটা আল্লাহ্‌র দয়া ও অনুগ্রহ ছাড়া শুধু নিজের ক্ষমতার মাধ্যমে লাভ করা যায় না। যারা আল্লাহ্‌ তা'আলার সন্তুষ্টির কাজ ছাড়া অন্য কাজে লেগে যাবে তোমরা তাদের মত হয়ো না। আল্লাহ তোমাদেরকে এটা হতে নিষেধ করেছেন। যেমন তিনি বলেনঃ “তোমরা তাদের মত হয়ো না যারা তোমাদের পরিচিত ভাইয়েরা আজ কোথায়? তারা তাদের অতীত জীবনে যেসব আমল করেছিল তার প্রতিফল নেয়ার অথবা তার শাস্তি ভোগ করার জন্যে আল্লাহ্‌র দরবারে পৌছে গেছে। সেখানে তারা সৌভাগ্য লাভ করেছে অথবা হতভাগ্য হয়েছে । যেসব ঈদ্ধত লোক জীকজমক পুর্ণ শহর বসিয়েছিল তারা আজ কোথায়? তারা এ শহরে মযবৃত দুর্ঘসমূহ নিম্ণ করেছিল। আজ তারা কবরের গর্তে পাথরের নীচে চাপা পড়ে রয়েছে। এটা হলো আল্লাহ্‌র কিতাব কুরআন কারীম। তোমরা এর নূর হতে আলো নিয়ে নাও। এটা কিয়ামতের দিনের অন্ধকারে তোমাদের কাজে আসবে । এর সুন্দর বর্ণনা হতে তোমরা শিক্ষা গ্রহণ কর এবং সুন্দর হয়ে যাও। দেখো, আল্লাহ্‌ তা'আলা হযরত যাকারিয়া (আঃ) ও তার পরিবারবর্গের প্রশংসা করতে গিয়ে বলেনঃ 510 ৫৫ %8৫৫///0€₹// 58544 85৫ £ 4559১5%/ 54 - ০০৬৯৬ ৮1503 ৩৯১১ ৩০১ ১০৭১১ ০৮৯০] 5 ০১০ 147 অর্থাৎ “নিশ্চয়ই তারা সৎকার্ষে অগ্রগামী ছিল এবং বড় লোভ ও ভয়ের সাথে আমার কাছে প্রার্থনা করতো এবং আমার সামনে ঝুঁকে পড়তো ।”(২১৪ ৯০) জেনে রেখো যে, এ কথা কল্যাণশূন্য যার দ্বারা আল্লাহ্‌র সক্তুষ্টি উদ্দেশ্য না হয়। এ মাল কল্যাণ ও বরকতপূর্ণ নয় যা আল্লাহ্‌র পথে খরচ করা হয় না। এ ব্যক্তি সৌভাগ্য হতে দূরে রয়েছে যার মূর্খতা সহনশীলতার উপর বিজয়ী হয়েছে। অনুরূপভাবে এ ব্যক্তিও পুণ্যলাভে বঞ্চিত হয়েছে যে আল্লাহ্র আহকাম পালনের ক্ষেত্রে কোন তিরঙ্কারকারীর তিরস্কারকে ভয় করেছে।”১ ১. এ হাদীসটি হাফিয আবুল কাসিম তিরবানী (রঃ) বর্ণনা করেছেন । এর ইসনাদ খুবই উত্তম এবং এর বর্ণনাকারী নির্ভরযোগ্য । যদিও এর একজন বর্ণনাকারী নাঈম ইবনে নামহাহ্‌ নামক ব্যক্তি সুপরিচিত নন, কিন্ত্ব ইমাম আবু দাউদ সিজিস্তানী (রঃ)-এর এই ফায়সালাই যথেষ্ট যে, জারীর ইবনে উসমান (রঃ)-এর সমস্ত উস্তাদই বিশ্বাসযোগ্য এবং ইনিও তার একজন উত্তাদ।

— পৃষ্ঠা ৪২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।