///4.00181721/10-0017 সুরাঃ হাশ্র ৫৯ ৪২১ পারাঃ ২৮ ঝলমল করতে থাকে । তিনি বলেনঃ “যে কেউ ইসলামের কোন ভাল কাজ শুরু করবে তাকে তার নিজের কাজের প্রতিদান তো দেয়া হবেই, এমনকি তার পরে যে কেউই এ কাজটি করবে, প্রত্যেকের সমপরিমাণ প্রতিদান তাকে দেয়া হবে ং তাদের প্রতিদানের কিছুই কম করা হবে না। পক্ষান্তরে যে ব্যক্তি শরীয়ত বিরোধী কোন কাজ শুরু করবে, তার নিজের এ কাজের গুনাহ্ তো হবেই, এমনকি তার পরে যে কেউই এ কাজ করবে, প্রত্যেকেরই গুনাহ্ তার উপর পড়বে এবং তাদের গুনাহ্ কিছুই কম করা হবে না।”১ আয়াতে প্রথমে নির্দেশ হচ্ছেঃ আল্লাহ্র আযাব হতে বাঁচার ব্যবস্থা কর অর্থাৎ তার হুকুম পালন করে এবং তার নাফরমানী হতে দূরে থেকে তার শাস্তি হতে রক্ষা পাওয়ার ব্যবস্থা কর! এরপর আল্লাহ্ পাক বলেনঃ সময়ের পূর্বেই নিজের হিসাব নিজেই গ্রহণ কর। চিন্তা করে দেখতে থাকো যে, কিয়ামতের দিন যখন আল্লাহ্র সামনে হাধির হবে তখন কাজে লাগার মত কতটা সঞ্চিত আমল তোমাদের কাছে রয়েছে! আবার তাগীদের সাথে বলা হচ্ছেঃ আল্লাহ্ তা“আলাকে ভয় করতে থাকো এবং জেনে রেখো যে, তোমাদের আমল ও অবস্থা সম্বন্ধে তিনি পূর্ণ ওয়াকিফহাল। না কোন ছোট কাজ তার কাছে গোপন আছে, না কোন বড় কাজ তার অগোচরে আছে। কোন গোপনীয় এবং কোন প্রকাশ্য কাজ তার অজানা নেই। তঃপর মহান আল্লাহ্ বলেনঃ তোমরা তাদের মত হয়ো না যারা বিস্মৃত হয়েছে, ফলে আল্লাহ্ তাদেরকে আত্মবিস্থৃত করেছেন। অর্থাৎ তোমরা আল্লাহ্র যিকিরকে ভুলে বসো না, অন্যথায় তিনি তোমাদেরকে তোমাদের এ সংকার্যাবলী ভুলিয়ে দিবেন যেগুলো আখিরাতে কাজে লাগবে । কেননা, প্রত্যেক আমলের প্রতিদান এ শ্রেণীরই হয়ে থাকে । এ জন্যেই তিনি বলেনঃ তারাই তো 57177 ৪745 9০৯৮ 7৫:৮2 ০4 5 নি রি তে রা, চা সিটি দীর্ি -23042041 অর্থাৎ “হে মুমিনগণ! তোমাদের এশ্বর্য ও সন্তান-সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ্র স্মরণে উদাসীন না করে, যারা উদাসীন হবে তারাই তো ক্ষতিগ্রস্ত ।” (৬৩৪ ৯) ১. এ হাদীসটি ইমাম আহমাদ রেঃ) বর্ণনা করেছেন এবং ইমাম মুসলিম (রঃ) এটা তাখরীজ করেছেন।
— পৃষ্ঠা ৪২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।