Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ হাশ্র ৫৯ 7 পারাঃ ২৮ শয়তান তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু তার সব চেষ্টাই ব্যর্থ হয়। অবশেষে সে একজন মহিলার মাধ্যমে উদ্দেশ্য সিদ্ধির চেষ্টা করে । সে তার উপর এমনভাবে প্রভাব বিস্তার করে যে, তাকে যেন জনে ধরেছে এই লক্ষণ প্রকাশ পায়। এদিকে এ মহিলাটির ভাইদেরকে সে এই কুমন্ত্রণা দেয় যে, এ আবেদের কাছেই এর চিকিৎসা হতে পারে । তারা মহিলাটিকে এ আবেদের কাছে নিয়ে গেল। আবেদ লোকটি তখন তার চিকিৎসা অর্থাৎ ঝাড়-ফুঁক, দু“আ-তাবীয ইত্যাদি শুরু করে দিলেন। মহিলাটি তার ওখানেই থাকতে লাগলো । একদিন আবেদ মহিলাটির পার্থেই ছিলেন এমন সময় শয়তান তার মনে কুচিত্তার উদ্রেক করলো । শেষ পর্যন্ত তিনি মহিলাটির সাথে ব্যভিচার করে বসলেন । মহিলাটি গর্ভবতী হয়ে গেল। এখন এই লজ্জা নিবারণের পন্থা এ শয়তান এই বাতলিয়ে দিলো যে, তিনি যেন মহিলাটিকে মেরে ফেলেন, অন্যথায় রহস্য খুলে যাবে। সুতরাং এ আবেদ মহিলাটিকে হত্যা করে ফেললেন। ওদিকে শয়তান মহিলাটির ভাইদের মনে আবেদের উপর সন্দেহ জাগিয়ে তুললো । তারা আবেদের আশ্রমের দিকে অগ্রসর হলো । এদিকে শয়তান আবেদের কাছে এসে বললোঃ “মহিলাটির লোকেরা আপনার কাছে আসছে। এখন আপনার মান-সম্মানও যাবে এবং প্রাণও যাবে। সুতরাং এখন যদি আপনি আমাকে সত্তুষ্ট করেন এবং আমি যা বলি তা মেনে নেন তবে আপনার মান-সম্মান ও প্রাণ বেচে যেতে পারে ।” আবেদ বললেনঃ “ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করতে প্রস্তুত আছি।” শয়তান তখন বললোঃ “আমাকে সিজদাহ্‌ করুন!” তিনি সিজদাহ্‌ করলেন । শয়তান তখন বললোঃ “হে হতভাগ্য! ধিক আপনাকে । আপনার সাথে আমার কোনই সম্পর্ক নেই । আমি বিশ্ব প্রতিপালক আল্লাহ্‌কে ভয় করি ।”১ অন্য একটি রিওয়াইয়াতে আছে যে, একটি স্ত্রীলোক বকরী চরাতো এবং একজন পাদরীর আশ্রমের নীচে রাত্রি যাপন করতো । তার চারটি ভাই ছিল। একদিন শয়তানের প্ররোচনায় পড়ে পাদরী এ স্ত্রীলোকটির সাথে ব্যভিচার করে বসলেন। স্ত্রী লোকটি গর্ভবতী হয়ে গেল। শয়তান পাদরীর কাছে এসে বললোঃ “এটা তো বড়ই লজ্জার কথা । সুতরাং উত্তম পন্থা এটাই যে, মহিলাটিকে হত্যা করে কোন জায়গায় পুঁতে ফেলুন। আপনার সম্পর্কে মানুষের মনে কোন ধারণাই আসবে না। কেননা, আপনার পবিত্রতা সম্বন্ধে তারা পূর্ণ ওয়াকিফহাল ৷ আর যদি আপনাকে এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করাও হয় তবে মিথ্যা কিছু একটা বলে ১. এ ঘটনাটি ইমাম ইবনে জারীর (রঃ) বর্ণনা করেছেন । ৬০1

— পৃষ্ঠা ৪১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।