Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

///4.00181721/10-0017 সুরাঃ হাশ্র ৫৯ ৪১৬ পারাঃ ২৮ মহামহিমানিত আল্লাহ্‌ বলেনঃ হে নবী (সঃ)! তুমি মনে কর যে, তারা এক্যবদ্ধ, কিন্তু প্রকৃতপক্ষে তারা এব্যবদ্ধ নয়, বরং বিচ্ছিন্ন । তাদের মনের মিল নেই। মুনাফিকরা এক জায়গায় রয়েছে এবং কিতাবীরা অন্য জায়গায় রয়েছে। তারা একে অপরের শক্র ৷ কারণ এই যে, এরা এক নিবেধি সম্প্রদায় । মহান আল্লাহ বলেনঃ এদের তুলনা-_ এদের অব্যবহিত পূর্বে যারা নিজেদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করেছে তারা । এর দ্বারা উদ্দেশ্য কুরায়েশ কাফিররাও হতে পারে যে, বদরের যুদ্ধের দিন তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয় এবং তারা চরম ক্ষতিগ্রস্ত হয়। অথবা এর দ্বারা ইয়াহুদী বানী কাইনুকাকে বুঝানো হয়েছে। তারাও দু্কার্যে ও ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। আল্লাহ্‌ তা“আলা স্বীয় নবী (সঃ)-কে তাদের উপর জয়যুক্ত করেন। নবী (সঃ) তাদেরকে মদীনা হতে বিতাড়িত করেন । এ দু"টিই নিকট অতীতের ঘটনা । এতে এদের জন্যে উপদেশ ও শিক্ষা রয়েছে। তবে এখানে বানী কাইনুকার ঘটনাটি উদ্দেশ্য হওয়াই অধিকতর যুক্তিসঙ্গত । কেননা, এর পূর্বেই রাসূলুল্লাহ্‌ সঃ) বানী কাইনুকা নামক ইয়াহুদী গোত্রটিকে নিবাঁসিত করেছিলেন। এসব ব্যাপারে আল্লাহ্‌ তা“আলাই সবচেয়ে ভাল জানেন। আল্লাহ্‌ তা'আলার উক্তিঃ 'এদের (মুনাফিকদের) তুলনা শয়তান- যে মানুষকে বলেঃ কুফরী কর, অতঃপর যখন সে কুফরী করে তখন শয়তান বলেঃ “তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই।” অর্থাৎ মুনাফিকদের অঙ্গীকারের ভিত্তিতে এই ইয়াহ্দীদের মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত হওয়া ও তাদের সাথে কৃত চুক্তি ভঙ্গ করা, অতঃপর সুযোগমত এই মুনাফিকদের এ ইয়াহুদীদের কাজে না আসা, যুদ্ধের সময় তাদেরকে সাহায্য না করা এবং তাদের নিবসিনের সময় এঁ মুনাফিকদের তাদের সঙ্গী না হওয়া, একটি দৃষ্টান্তের দ্বারা আল্লাহ্‌ তাবারাকা ওয়া তা'আলা বুঝাচ্ছেনঃ দেখো, শয়তান এই ভাবেই মানুষকে কুফরী করতে ট্ত্তেজিত করে । অতঃপর যখন সে কুফরী করে বসে তখন সে নিজেই তাকে তিরস্কার করতে শুরু করে এবং নিজেকে আল্লাহ্‌ ওয়ালা বলে প্রকাশ করে। এ সময় সে বলেঃ নিশ্চয়ই আমি জগতসমূহের প্রতিপালক আল্লাহ্‌কে ভয় করি। এখানে এই দৃষ্টান্তের সাথে সামঞ্জস্যপূর্ণ বানী ইসরাঈলের একজন আবেদের একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। হযরত আবদুল্লাহ্‌ ইবনে নাহীক (রাঃ) হযরত আলী (রোঃ)-কে বলতে শুনেছেন যে, বানী ইসরাঈলের মধ্যে একজন আবেদ ছিলেন। তিনি ষাট বছর আন্মাহ্‌ তা'আলার ইবাদতে কাটিয়ে দিয়েছিলেন ।

— পৃষ্ঠা ৪১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।