Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

///4.00181721/10-0017 সূরাঃ হাশ্র ৫৯ ৪০৯ পারাঃ ২৮ এই ব্যক্তির এবং তার স্ত্রীর রাত্রের কাজ দেখে খুশী হয়েছেন এবং হেসেছেন।” নিারাত £০-০40,34 45554 ৪5 63৫ -এ আয়াতটি অবতীর্ণ হয়।১ | এরপর আল্লাহ্‌ তাবারাকা ওয়া তা'আলা বলেনঃ যারা কার্পণ্য হতে নিজেদেরকে মুক্ত করেছে তারাই সফলকাম । হযরত জাবির ইবনে আবদিল্লাহ্‌ রোঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্‌ (সঃ) বলেছেনঃ “হে জনমগ্ুলী! তোমরা যুলুম হতে বেঁচে থাকো । কেননা, এই যুলুম কিয়ামতের দিন যুলমত বা অন্ধকারের কারণ হবে। হে লোক সকল! তোমরা কার্পণ্য ও লোভ-লালসাকে ভয় কর। কেননা, এটা এমন একটা জিনিস যা তোমাদের পূর্ববর্তী লোকদেরকে ধ্বংস করে ফেলেছে। এরই কারণে তারা পরস্পর খুনা-খুনি করেছে এবং হারামকে হালাল করে নিয়েছে।”২ হযরত আবদুল্লাহ্‌ ইবনে আমর (রোঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুন্াহ্‌ (সঃ) বলেছেনঃ “তোমরা যুল্ম হতে দুরে থাকো । কেননা, যুল্ম কিয়ামতের দিন অন্ধকার রূপ ধারণ করবে । আর তোমরা কটুবাক্য প্রয়োগ করা হতে বিরত থাকো। জেনে রেখো যে, আল্লাহ্‌ তা'আলা অশ্রীলভাষীকে ও নির্লজ্জতাপূর্ণ কাজকে ভালবাসেন না। তোমরা লোভ-লালসা ও কার্পণ্য হতে বিরত থাকো । কেননা, একারণেই তোমাদের পূর্ববর্তী লোকদেরকে ধ্বংস করে দেয়া হয়েছে। তারা জনগণকে যুল্ম করার নির্দেশ দিতো তখন তারা যুল্ম করতো, তারা পাপাচারের হুকুম করতো ফলে তারা পাপাচার করতো এবং তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিতো, তাই তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতো ।”৩ হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহ্‌ (সঃ)-কে বলতে শুনেছেনঃ “আল্লাহ্‌র পথের ধুলো-বালি এবং জাহান্নামের ধুয়া কোন বান্দার পেটে একত্রিত হতে পারে না (অর্থাৎ আল্লাহ্‌র পথের ধুলো যার উপরে পড়েছে সে জাহান্নামের আগুন হতে যুক্ত হয়ে গেছে)।”৪ ১. এ হাদীসটি ইমাম বুখারী (রঃ) বর্ণনা করেছেন। সহীহ্‌ মুসলিমে এ আনসারীর নাম দেয়া হয়েছে হযরত আবূ তালহা (রাঃ)। ইমাম তিরমিযী (রঃ) এবং ইমাম নাসাঈও (রঃ) হাদীসটি বর্ণনা করেছেন। ২. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন । সহীহ্‌ মুসলিমেও এটা বর্ণিত হয়েছে। ৩. ইমাম আ*মাশ (রঃ) ও ইমাম শু"বা (রঃ) এটা বর্ণনা করেছেন। ৪. ইমাম আহ্মাদ (রঃ), ইমাম আবু দাউদ (রঃ) এবং ইমাম নাসাঈ (রঃ) এ হাদীসটি বর্ণনা করেছেন।

— পৃষ্ঠা ৪১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।