Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ হুজুরাত ৪৯ ৮৮৮ ্‌ পারা হযরত আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যে ব্যক্তি দুনিয়ায় তার মুসলিম) ভাই এর গোশত খেয়েছে (অর্থাৎ তার গীবত করেছে), কিয়ামতের দিন এ গোশত তার সামনে আনয়ন করা হবে এবং তাকে বলা হবেঃ “যেমন তুমি তার জীবিতাবস্থায় তার গোশত খেয়েছিলে তেমনই এখন মৃত অবস্থায়ও তার গোশত ভক্ষণ কর।” সে তখন ভীষণ চীৎকার ও হায় হায় করবে । তাকে জোরপূর্বক এ গোশত তক্ষণ করানো হবে ।”+ এরপর আল্লাহ তাআলা বলেনঃ “তোমরা আল্লাহকে ভয় কর।' অর্থাৎ তাকে ভয় করে তার আদেশ-নিষেধ মেনে চল এবং তার দিকে ঝুঁকে পড়। তাওবাকারীর তাওবা আল্লাহ কবুল করে থাকেন। যে তার দিকে ফিরে আসে এবং তার উপর নির্ভরশীল হয়, তিনি তার উপর দয়া করেন। যেহেতু তিনি তাওবা কবুলকারী ও পরম দয়ালু । _ জমহুর উলামা বলেনঃ গীবতকারীর তাওবার পন্থা এই যে, সে এ অভ্যাস পরিত্যাগ করবে এবং আর কখনো এ পাপ করবে না। পূর্বে যা করেছে ওর উপরও লঙ্জিত ও অনুতপ্ত হওয়া শর্ত কিনা এ ব্যাপারে মতভেদ রয়েছে। যার গীবত করেছে তার কাছে ক্ষমা চাওয়া শর্ত কিনা এ ব্যাপারেও মতানৈক্য আছে। কেউ কেউ বলেন যে, এটাও শর্ত নয়। কারণ হয় তো সে কোন খবরই রাখে না। সুতরাং যখন সে তার কাছে ক্ষমা চাইতে যাবে তখন সে হয় তো দুঃখিত হবে । সুতরাং এর উৎকৃষ্ট পন্থা এই যে, যে মজলিসে . তার দোষ সে বর্ণনা করতো সেই মজলিসে তার গুণ বর্ণনা করবে । আর এ অন্যায় হতে সে যথাসাধ্য নিজেকে বিরত রাখবে । এটাই বিনিময় হয়ে যাবে। হযরত আনাস জুহনী (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী সেঃ) বলেছেনঃ “যে ব্যক্তি কোন মুমিনের সহায়তা করে এমন অবস্থায় যে, কোন মুনাফিক তার দুর্নাম করছে, আল্লাহ তখন একজন ফেরেশতাকে নিযুক্ত করে দেন যিনি কিয়ামতের দিন তার (দেহের) গোশতকে জাহান্নামের আগুন হতে রক্ষা করবেন। আর যে ব্যক্তি কোন মুমিনের উপর কোন অপবাদ দিবে এবং এর দ্বারা তার উদ্দেশ্য হয় শুধু তাকে কলংকিত করা, আল্লাহ তাআলা তাকে পুলসিরাতের উপর আটক করে দিবেন, যে পর্যন্ত না প্রতিশোধ গ্রহণ করা হয়।”২ ১. এটা হাফিয আবু ইয়ালা (রঃ) বর্ণনা করেছেন । কিন্তু এটা খুবই দুর্বল রিওয়াইয়াত। ২. এ হাদীসটি মুসনাদে আহমাদ ও সুনানে আবি দাউদে বর্ণিত হয়েছে।

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।