সুরাঃ হাশ্র ৫৯ 88/77759 পারাঃ ২৮ রেখে এসেছো?” উত্তরে তিনি বলেনঃ “তাদের জন্যে আল্লাহ্ ও তার রাসূল (সঃ)-কে রেখে এসেছি।” অনুরূপভাবে এ ঘটনাটিও এরই অন্তরভৃক্ত যা ইয়ারমূকের যুদ্ধে হযরত ইকরামা (রাঃ) এবং তার সঙ্গীদের ব্যাপারে ঘটেছিল। যুদ্ধের ময়দানে মুজাহিদগণ (রাঃ) আহত অবস্থায় পড়ে রয়েছেন। পিপাসায় কাতর হয়ে তারা ছট্ফট্ করছেন এবং “পানি পানি” করে চীৎকার করছেন! এমন সময় একজন মুসলমান পানির মশক কাধে নিয়ে আসলেন। এ পানি তিনি আহত মুজাহিদদের সামনে পেশ করলেন । কিন্তু একজন বললেনঃ এ যে, এ ব্যক্তিকে দাও। তিনি এ দ্বিতীয় মুজাহিদের নিকট গেলেন। তিনি তখন তার পার্বতী আর এক ব্যক্তিকে দেখিয়ে দিলেন। এ মুসলমানটি তখন তৃতীয় মুজাহিদের নিকট গিয়ে দেখেন যে, তার প্রাণরায়ু নির্গত হয়ে গেছে! দৌড়িয়ে তিনি দ্বিতীয় মুজাহিদের নিকট ফিরে গিয়ে দেখতে পান যে, তারও প্রাণ পাখী উড়ে গেছে! তারপর তিনি প্রথম মুজাহিদের নিকট ফিরে গিয়ে দেখেন যে, তিনিও এই নশ্বর জগত হতে বিদায় গ্রহণ করে মহান আন্রাহ্র কাছে হাযির হয়ে গেছেন! আল্লাহ্ তাদের প্রতি সন্তুষ্ট থাকুন ও তাদেরকে সন্তুষ্ট রাখুন!” হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, একটি লোক রাসূলুল্লাহ্ (সঃ)-এর নিকট এসে বলেঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমি খুবই অভাবধস্ত ব্যক্তি । মেহেরবানী করে আমার জন্যে কিছু খাবারের ব্যবস্থা করুন!” রাসূলুল্লাহ (সঃ) তখন তীর স্ত্রীদের বাড়ীতে লোক পাঠান । কিন্তু তাদের কারো বাড়ীতেই কিছুই পাওয়া গেল না। তিনি তখন জনগণকে লক্ষ্য করে বললেনঃ “রাত্রে আমার এই মেহ্মানকে নিয়ে যাবে এমন কেউ আছে কি?” একজন আনসারী (রাঃ) দাড়িয়ে গিয়ে বললেনঃ “হে আন্নাহ্র রাসূল (সঃ)! আমি (আছি)।” তঃপর তিনি লোকটিকে সাথে নিয়ে বাড়ী চললেন । বাড়ী গিয়ে স্ত্রীকে বললেনঃ “দেখো, ইনি রাসূলুল্লাহ সেঃ)-এর মেহমান! আজ যদি আমরা নিজেরা কিছুই খেতে না পাই তবুও যেন এ মেহমান অনাহারে না থাকে ।” এ কথা শুনে তার স্ত্রী বললেনঃ “আন্লাহ্র কসম! বাড়ীতে আজ শিশুদের খাবার ছাড়া আর কিছুই নেই।” আনসারী তখন তীর স্ত্রীকে বললেনঃ “শিশুদের না খাইয়েই শুইয়ে দাও। আর আমরা দু'জন (স্বামী-স্ত্রী) তো পেটে কাপড় বেঁধে অনাহারেই রাত্রি কাটিয়ে দিবো । মেহ্মানের খাওয়ার সময় তুমি প্রদীপটি নিভিয়ে দিবে । তখন মেহমান মনে করবে যে, আমরা খেতে আছি” স্ত্রী তাই করলেন। সকালে লোকটি রাসূলুল্লাহ্ (সঃ)-এর দরবারে হাযির হলে তিনি বলেনঃ “মহামহিমাঘিত আল্লাহ্
— পৃষ্ঠা ৪০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।