Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

///4.00181721/10-0017 সূরাঃ হাশর ৫৯ ৪০৭ পারাঃ ২৮ মোটকথা, আনসারদের মধ্যে এই বিশেষণ ছিল যে, মুহাজিরগণ মাল ইত্যাদি লাভ করলে এবং তারা তা না পেলে তারা মনক্ষুণ্ন হতেন না। বানী নাধীর গোত্রের মাল মুহাজিরদের মধ্যে বন্টিত হলে কোন একজন আনসারী সমালোচনা করেন। এ সময় .../ 2 (44 -এ আয়াতটি অবতীর্ণ হয়। রাসূলুল্লাহ্‌ সেঃ) আনসারদেরকে বলেনঃ “তোমাদের মুহাজির ভাইগণ ধন-দৌলত ও সন্তান-সন্ততি ছেড়ে তোমাদের কাছে এসেছে ।” তারা তখন বলেনঃ “হে আল্লাহ্‌র রাসূল (সঃ)! আমাদের মাল-ধন আপনি তাদের মধ্যে ও আমাদের মধ্যে বন্টন করে দিন!” তিনি উত্তরে বললেনঃ “তোমরা কি এর চেয়েও বেশী ত্যাগ স্বীকার করতে পার না?” তারা জবাব দিলেনঃ “হে আল্লাহ্‌র রাসূল সেঃ)! বলুন, কি ত্যাগ স্বীকার আমাদেরকে করতে হবে?” তিনি বললেনঃ “মুহাজিরগণ ক্ষেত-খামারের কাজ জানে না। সুতরাং তোমরাই তোমাদের ক্ষেতে ও বাগানে কাজ করবে এবং উৎপাদিত ফল-শস্যাদি হতে তাদেরকে অংশ দিবে ।” আনসারগণ সন্তুষ্ট চিন্তে এতে সম্মতি জানালেন । এরপর মহামহিমান্বিত আন্মাহ্‌ বলেনঃ তারা (আনসাররা) তাদেরকে (মুহাজিরদেরকে) নিজেদের উপর প্রাধান্য দেয় নিজেরা অভাবপ্রস্ত হলেও। সহীহ্‌ হাদীসেও রয়েছে যে, রাসূলুল্লাহ্‌ (সঃ) বলেছেনঃ “যার কাছে (মালের) স্বল্পতা রয়েছে এবং নিজেরই প্রয়োজন আছে, এতদৃসত্বেও সাদকা করে, তার সাদকা হলো উত্তম সাদকা ।” এই মর্যাদা এ লোকদের মর্যাদার চেয়েও অগ্রগণ্য যাদের সম্পর্কে আল্লাহ্‌ তা'আলা বলেনঃ রর তি তির ভি অর্থ যা 2 ত্তাা বন্দীকে খাদ্য ভক্ষণ করিয়ে থাকে ।”€৭৬৪ ৮) আর এক জায়গায় আছেঃ 00 ৮ 9.5 অর্থাৎ “মালের প্রতি আসক্তি সত্তেও তারা তা দান করে ।” কিন্তু এই লোকগুলো অর্থাৎ আনসারদের নিজেদের প্রয়োজন ও অভাব থাকা সত্তেও তারা দান করে থাকেন। মালের প্রতি আসক্তি থাকে এবং প্রয়োজন থাকে না এ সময়ের দান-খায়রাত এ মর্যাদায় পৌছে না যে, প্রয়োজন ও অভাব থাকা সত্তেও দান করা হয়। এই প্রকারের দান ছিল হযরত আবূ বকর সিদ্দীক (রাঃ)-এর দান। তিনি তার সমস্ত মাল নিয়ে রাসূলুল্লাহ্‌ (সঃ)-এর দরবারে হাযির হন। রাসূলুল্লাহ্‌ (সঃ) তাকে জিজ্ঞেস করেনঃ “হে আবু বকর (রাঃ)! তোমার পরিবারবর্গের জন্যে কি

— পৃষ্ঠা ৪০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।