Tafseer Ibn Kasir ( 17th Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

///4.00181721/10-0017 সুরাঃ হাশ্র ৫৯ ৪০৬ পারাঃ ২৮ দেন তবে এই দিনগুলো আমি আপনার বাড়ীতে কাটিয়ে দিবো!” তিনি বললেনঃ “বেশ, ঠিক আছে।” অতএব, তিন দ্িন আমি তার সাথে তার বাড়ীতে অতিবাহিত করলাম । দেখলাম যে, তিনি রাত্রে তাহাজ্জুদের নামাযও পড়লেন না। শুধু এতোটুকু করলেন যে, জেগে ওঠে বিছানায় শুয়ে শুয়েই আল্লাহ্‌র যিকর ও তার শ্রেষ্ঠত্‌ বর্ণনা করতে থাকলেন। হ্যা, তবে এটা অবশ্যই ছিল যে, আমি তার মুখে ভাল কথা ছাড়া আর কিছুই শুনিনি। তিন রাত্রি অতিবাহিত হলে তার আমল আমার কাছে হাল্কা লাগলো । অতঃপর আমি তাকে বললামঃ জনাব! আমার মধ্যে ও আমার পিতার মধ্যে কোন বচসাও হয়নি এবং অসস্তুষ্টির কারণে আমি বাড়িও ছাড়িনি। বরং প্রকৃত ব্যাপার এই যে, রাসূলুল্লাহ্‌ (সঃ) উপধু্পরি তিন দিন বলেন যে, এখনই একটি জান্নাতী লোক আসবে । আর তিন দিনই আপনারই আগমন ঘটে । তাই আমি ইচ্ছা করলাম যে, কয়েকদিন আপনার সাহচর্ষে আমি কাটিয়ে দিবো । অতঃপর এটা লক্ষ্য করবো যে, আপনি কি এমন আমল করেন যার কারণে রাসূলুল্লাহ সেঃ) জীবিতাবস্থাতেই আপনার জান্নাতী হওয়ার সুসংবাদ আমাদেরকে প্রদান করলেন! তাই আমি এই কৌশল অবলম্বন করেছিলাম এবং তিন দিন পর্যন্ত আপনার খিদমতে থাকলাম, যেন আপনার আমল দেখে আমিও এরূপ আমল করে জান্নাতবাসী হতে পারি। কিন্তু আমি তো আপনাকে কোন নতুন ও গুরুত্পূর্ণ আমল করতে দেখলাম না এবং ইবাদতেও তো অন্যদেরকে ছাড়িয়ে যেতে দেখলাম নাঃ এখন আমি আপনার নিকট হতে বিদায় গ্রহণ করছি। কিন্তু বিদায় বেলায় আপনার নিকট আমি জানতে চাই যে, আর কি এমন আমল করেন যার কারণে স্বয়ং রাসূলুল্লাহ্‌ (সঃ) আপনার জান্নাতী হওয়ার কথা বললেন? উত্তরে তিনি আমাকে বললেনঃ “তুমি আমাকে যে আমল করতে দেখেছো, এ ছাড়া অন্য কোন বিশেষ ও গোপনীয় আমল আমি করি না।” তার এ জবাব শুনে আমি তার নিকট হতে বিদায় গ্রহণ করে চলতে শুরু করলাম । অল্প দূরে গিয়েছি ইতিমধ্যে তিনি আমাকে ডাক দিয়ে বললেনঃ “আমার আর একটি আমল রয়েছে, তা এই যে, আমি কখনো কোন মুসলমানের প্রতি হিংসা ও শক্রতা পোষণ করিনি এবং কখনো কোন মুসলমানের অমঙ্গল কামনা করিনি।” আমি তার এ কথা শুনে বললামঃ হ্যা, এবার আমার জানা হয়ে গেছে যে, আপনার এই আমলই আপনাকে এই মর্যাদায় পৌছিয়ে দিয়েছে এবং এটা এমনই এক আমল যে, অনেকেই এটার ক্ষমতা রাখে না।”১ ১. এ হাদীসটি মুসনাদে আহমাদে বর্ণিত হয়েছে । ইমাম নাসাঈও (রঃ) তীর 85072 নামক গ্রন্থে এ হাদীসটি আনয়ন করেছেন।

— পৃষ্ঠা ৪০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।